,

ওয়ালটন আমাদের গর্ব :আইসিটি প্রতিমন্ত্রী

news-image

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ওয়ালটন দক্ষতা, যোগ্যতা এবং সেবা দিয়ে দেশ-বিদেশে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে ওয়ালটন। ওয়ালটন বাংলাদেশের মানুষের সামনে সাফল্যের যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা আইসিটি খাতের বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করবে। ওয়ালটন এখন জাতীয় গর্বে পরিণত হয়েছে। গত বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ফ্যাক্টরি কমপ্লেক্স পরিদর্শন শেষে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় সরকারি নীতিমালার আওতায় ওয়ালটনকে বেসরকারি হাইটেক পার্ক ঘোষণার আশ্বাস দেন তিনি। পাশাপাশি ওয়ালটনকে হাইটেক পার্কের সব সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। এ সময় তিনি ওয়ালটনের নবনির্মিত ই-কমার্স ওয়েবসাইটের উদ্বোধন করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওয়ালটন কারখানায় পেঁৗছলে তাকে শুভেচ্ছা জানান ওয়ালটন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, ওয়ালটনের পরিচালক রেজাউল আলম শামীম ও মঞ্জুরুল ইসলাম অভি, নির্বাহী পরিচালক আবুল বাশার হাওলাদার, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, লে. কর্নেল (অব.) আবদুল কাদের, কর্নেল (অব.) এসএম শাহাদাত আলম প্রমুখ। প্রতিমন্ত্রী কারখানা প্রাঙ্গণে পেঁৗছানোর পর ওয়ালটনের বিভিন্ন উৎপাদন ইউনিট সরেজমিন পরিদর্শন করেন।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ