,

মুঘল-ই-আজম’কে দীপিকার ট্রিবিউট

news-image

 সদ্য মুক্তি পেয়েছে ‘বাজিরাও মাস্তানি’র প্রথম গান ‘দিওয়ানি মাস্তানি’। সেখানে দীপিকা পাড়ুকোনের নাচ ইতিমধ্যেই তুমুল জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গানটিতে দেখানো হয়েছে মাস্তানি অর্থাৎ দীপিকা রাজসভায় বাজিরাও রূপী রণবীর সিংহের জন্য নাচ দেখাচ্ছেন। আর পুরো ঘটনাটি ঘটছে বাজিরাওয়ের প্রথম স্ত্রী কাশীবাঈয়ের সামনে। দীপিকা জানিয়েছেন, ‘মুঘল-ই-আজম’-এ বিখ্যাত গান ‘যব পেয়ার কিয়া তো ডরনা ক্যায়া’র অনুপ্রেরণায় এই গানটির শুটিং করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। দীপিকার কথায়, ‘‘আমরা পুরো আয়না মহল নতুন করে তৈরি করেছি। তবে সঞ্জয় একটা মর্ডান ফর্ম দিয়েছেন।’’

ছবিতে কাশীবাঈয়ের ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর বাজিরাও হিসেবে পর্দায় রণবীর সিংহকে দেখবেন দর্শকরা। গত ১৫ বছর ধরে ছবিটি করবেন বলে হোমওয়ার্ক করেছেন সঞ্জয়। এটি তাঁর ড্রিম প্রজেক্ট। ১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘বাজিরাও মাস্তানি’। আপাতত তার অপেক্ষাতেই দিন গুণছেন সিনেপ্রেমীরা।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ