শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুব সহজেই নখ ভেঙে যাওয়া প্রতিরোধ করবেন যেভাবে ?

news-image

হাত ধুতে গিয়েছেন কিংবা গোসল করতে, অথবা কাপড় একটু ধুয়ে দিচ্ছেন- হঠাত্ করে ভেঙে গেল এত কষ্ট করে ঠিকঠাক আকৃতিতে আনা নখটা। এটা কি কেবল কারো একার সমস্যা? না! দৈনন্দিন জীবনে নখ ভেঙে যাওয়ার মতন ছোট অথচ বিরক্তিকর আর কষ্টদায়ক ঝামেলায় পড়তে হয় আমাদের প্রায় সকলকেই। তাই আসুন জেনে নিই ঠিক কি কি উপায়ে অতি সহজেই রোধ করা যাবে নখের এই ভঙ্গুরতাকে।
১. ভিটামিন ও পুষ্টি নিশ্চিত করুন

চুলের যত্নে তো কতকিছুই ব্যবহার করে থাকি আমরা। নিশ্চিত করতে চাই চুলের পুষ্টি। তবে কেবল চুলই নয়, পুষ্টি দরকার নখেরও। সুস্থ নখ পেতে হলে প্রথমেই নিজের খাদ্যাভ্যাসে আনুন শাক, মাংস, বাদামসহ নখের জন্যে প্রয়োজনীয় ভিটামিন উত্পন্নকারী খাদ্যদ্রব্যও। ভিটামিন সি নখকে শক্ত করে তোলে। সেই সাথে বি ভিটামিনও। কিন্তু ভিটামিন সি শরীর উত্পন্ন করতে পারে না বিধায় প্রচুর পরিমাণ ভিটামিন সি জাতীয় খাবার গ্রহণ করুন। আর সেই সাথে চেষ্টা করুন খানিকটা লৌহ, জিঙ্ক, ক্যালসিয়াম ভিটামিন এ আর প্রোটিন যতটা পারা যায় গ্রহণ করতে।
২. ময়েশ্চারাইজার ব্যবহার করুন

নখের ভেতর রক্তচলাচল ঠিক রাখতে আর নখকে বড় আর শক্তিশালী বানাতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। বিশেষ করে হাত ধোয়ার পরে অবশ্যই চেষ্টা করুন লোশন বা অন্য যে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করতে। এছাড়াও প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে জলপাই তেল কিংবা নারকেল তেলও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে তেলের ভেতরে ১০ মিনিটের জন্যে নখ ডুবিয়ে রাখলেই হবে।
৩. রাসায়নিক পদার্থ থেকে দূরে থাকুন

দৈনন্দিন নানা কাজে সাবান, পরিষ্কারক নানা দ্রব্য, নেইপলিশ রিমুভারসহ হাজারটা রাসায়নিক জিনিস ব্যবহার করি আমরা। ব্যবহার করুন সেগুলো। তবে অবশ্যই হাতে একটা গ্লাভস পড়ে নেবেন ব্যবহারের আগে। আর দুরে থাকবার চেষ্টা করবেন ফরমালডিহাইড ও এসিটোনের কাছ থেকে। সেসব রিমুভার ব্যবহার করবেননা যেগুলোতে এসিটোন রয়েছে।
৪. নখের মাস্ক তৈরি করুন

বাড়িতে খুব সহজেই নখের মাস্ক তৈরি করে নিতে পারেন আপনি যেটা আপনার নখকে করে তুলবে অনেক বেশি শক্তিশালী আর লম্বা। এক্ষেত্রে লেবুর রস, ভিনেগার, চিনিআর হালকা গরম পানি একসাথে মিশিয়ে নিন। এটি আপনার নখের সমস্ত বাজে জিনিসগুলোকে দূর করে নখের ঔজ্জ্বলতাকে ফিরিয়ে আনবে।
৫. অভ্যাসের পরিবর্তন আনুন

যতটাই ইচ্ছে করুক না কেন নখ কামড়াবেন না। এতে করে আপনার নখ আগে থেকেই অনেক বেশি নরম হয়ে থাকে এবং খুব সহজেই ভেঙে যায়। এছাড়াও প্রচুর পানি পান করুন। এতে করে শুষ্ক ও ভেঙে যাওয়া নখের পরিমাণ কমে যাবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ