,

যেমন হবে পূজার সাজ

news-image

দুর্গাপূজা শুরু হয়ে গেছে। শপিংও ইতিমধ্যেই সেরে ফেলেছেন অনেকে। তবে পোশাকের সঙ্গে মানানসই মেক-আপ না হলে, যে পুরো সাজটাই মাটি হবে। সুতারাং পোশাকের সঙ্গে মিল রেখে মেক-আপের কথা ভাবুন। কোন ধরনের পোশাক পরছেন তার ওপর নির্ভর করেই মেক-আপ করতে হবে। সকালে সান স্ক্রিনই যথেষ্ট। রাতে হালকা ফাউন্ডেশন লাগান। তবে সকাল বা বিকাল একটি নামী কোম্পনির বিবি ক্রিম, বা সিসি ক্রিম থাকলে এই বেস মেক-আপের ঝামেলাটা অনেকটাই কমিয়ে দেয়। সানস্ক্রিন, ফাউন্ডেশন, বা কনসিলার–সব কাজ এক সঙ্গেই হয়ে যাবে। একটু শিমারি লুক ট্রাই করা যেতে পারে। বেস মেক-আপের পর হালকা করে একটু ট্রান্সলুসেন্ট শিমারি কমপ্যাক্ট বুলিয়ে নিন। খুব চড়াও দেখাবে না। আবার মুখও ঝলমল করবে।
 
এথনিক বা ওয়েস্টার্ন যাই পরুন না কেন, পোশাক অনুযায়ী আই মেকআপ ট্রাই করতে হবে। স্মোকি আইজ বা ডিফাইনড আই মেকআপ দুটোই এখন মেক-আপ ট্রেন্ড। স্মোকি আইজ হলে কোহল পেন্সিল ব্যবহার করতে পারেন।

1445151882_0

 
আবার ডিফাইন্ড লুকে চোখের উপরের আই লাইনারের টান নিয়ে এক্সপেরিমেন্ট করা যেতে পারে। পোশাক ও আই মেকআপ অনুযায়ী লিপস্টিকের শেড বেছে নিন। চোখে একটু গাঢ় মেক-আপ করলে লিপস্টিকের শেড হালকা রাখুন। না হলে ডার্ক শেডের লিপস্টিক পরতেই পারেন। 
হাতের কাছে একটা বিবি (বিউটি বেনিফিট) ক্রিম বা সিসি (কালার কারেক্টিং) ক্রিম রাখুন। ভালো একটি কমপ্যাক্টও হাতের কাছে রাখতে হবে। নিখুঁত মেক-আপের জন্য একটি কনসিলারও দরকার। লিপস্টিকের শেডগুলি নিয়েও আলাদা করে ভেবে রাখুন। অন্তত একটি নিউট্রাল কালারের লিপস্টিকের শেড হাতের কাছে রাখুন। নেল কালারের কথা অনেকেই ভুলে যান। তাই ম্যাচিং শেডের নেল পলিশ হাতের কাছে রাখুন। পূজোর আগে ভালো করে নেল আর্ট করিয়ে নিতে পারেন। চোখের মেক-আপের জন্য আলাদা করে আইশ্যাডোর শেড, কাজল, কোহল পেন্সিল, আই লাইনারের কথাও মাথায় রাখুন। আর শুধু বাড়ি থেকে সেজে বেরলেই হবে না। অনেকক্ষণ বাইরে থাকতে হবে। তাই হাতের কাছে ওয়েট টিস্যু যেন অবশ্যই থাকতে হবে। ফ্রেশ লুক বজায় রাখতে সাহায্য করবে। তার সঙ্গে একটা লিপস্টিক, একটা কমপ্যাক্ট, এবং একটি কাজলও সঙ্গে রাখুন।
 
পূজায় সনাতনী পোশাককে ধরে রাখুন। অর্থাৎ শাড়ি পরুন। খুব সুন্দর সুতির শাড়ি, হালকা মেক-আপ, মানানসই টিপ অনেক বেশি নজর কাড়ে। টিপ সনাতনী পোশাকের সঙ্গে ভালো লাগে। যাদের কপাল বড়, তারা বড় টিপ পরুন। যাদের ছোট, তারা ছোট টিপ পরুন। কুর্তির সঙ্গেও টিপ পরতে পারেন, তবে ডেনিম-এর সঙ্গে নয়। গ্রাফিক ডিজাইন-এর টিপ পরুন, বা লম্বা একটি লাইন টেনে নিতে পারেন। কানে ঝোলা দুল। সাজার সময় স্থান-কাল-পাত্র বিবেচনা করে সাজবেন। বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরোচ্ছেন বা বন্ধুর বাড়িতে সন্ধিপূজা দেখতে যাচ্ছেন, দু’টি অবশ্যই আলাদা হবে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা