,

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা, কড়া প্রতিক্রিয়া পাঁচ মন্ত্রীর, রাষ্ট্রদুতের ব্যাখ্যা

news-image

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্র নাগরিকদের দেয়া সতর্ক বার্তা নিয়ে নানা প্রতিক্রিয়া আর ব্যাখ্যায় মুখর ছিলো রোববার। দিনভর এ সতর্কবার্তা নিয়ে আলাদা আলাদা জায়গায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন সরকারের অন্তত পাঁচ প্রভাবশালী মন্ত্রী। যদিও সতর্ক বার্তার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত মার্সিয়া বার্নিকাট।
শনিবার রাতে যুক্তরাষ্ট্র দুতাবাসের ওয়েবসাইটে সতর্কবার্তার বিষয়টি নজরে আসে সংবাদমাধ্যমগুলোর। পরে সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, নতুন করে তারা কোন সতর্ক বার্তা দেননি। বরং তার আগে দেয়া বার্তাটাই নবায়ন করেছেন। সেসময় পুলিশের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
ঢাকা ও রংপুরে দুই বিদেশি হত্যাকাণ্ডের পর নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র।
তবুও থেমে থাকেনি সরকারের মন্ত্রীদের প্রতিক্রিয়া। সচিবালয়ে এক প্রেস বিফিংয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পুরোটার সময় যুক্তরাষ্ট্র একই আচরণ করে আসছে।’
তবে কেন এই আচরণ তা স্পষ্ট না করলেও তিনি বলেন, ‘তাদের অবস্থান বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলতে পারবে না।’
বাংলাদেশে দুই বিদেশি খুনের ঘটনার কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলা, হত্যাকাণ্ডের ঘটনাগুলোও তুলে ধরেন অর্থমন্ত্রী।
সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রশ্ন তোলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের উৎস নিয়ে। তিনি বলেন, ‘সতর্কতা জারি করলেও বরাবরের মতোই সন্ত্রাসী হামলার গোয়েন্দা তথ্যের উৎস জানাতে পারেনি যুক্তরাষ্ট্র।’ এর পেছনে ষড়যন্ত্র আছে বলেও মন্তব্য করেন তিনি।
তার মতে, ‘এটি একটি চক্রান্ত। আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট করেই বলেছেন, এগুলি কেন হচ্ছে এবং কারা কারা জড়িত।’
সতর্কতা জারির বিষয়টিকে রোববার সকালেই ‘বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেলের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশের নিরাপত্তা পরিস্থিতি রেড এলার্ট জারির মতো নয়।’
তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সতর্কবার্তা নিয়ে প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই বলে মনতব্য করলেও বলেন এ নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো অবনতি হবে না। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিদেশিদের সন্তষ্ট থাকার কথাও জানান তিনি।
তবে ঢাকার বাইরে থেকে এই সতর্কবার্তা নিয়ে প্রতিক্রিয়া দেখান নৌ মন্ত্রী শাহজাহান খান। লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর সম্মেলন কক্ষে এক মতবিনিমিয় সভায় তিনি বলেন, 'ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এই সতর্কতা কোন প্রভাব ফেলবে না'।
বিএনপি চেয়ারপার্সনকে অভিযুক্ত করে তিনি বলেন, ‘বিদেশে বসে খালেদা জিয়ার ষড়যন্ত্র দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না।’
তবে সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে বিদেশি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের সনাক্ত করার কথা জানান এর কমিশনার আসাদুজ্জামান মিয়া। ওই ব্রিফিংয়ে খুব দ্রুতই পরিকল্পনাকারীদেরসহ অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
সূত্র: সময় টিভি, ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা