,

চান্দিনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

news-image

কুমিল্লার চান্দিনায় দুই সন্তানের জননী এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সকালে তাদরেকে আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলা সদরের দক্ষিণ চান্দিনার খুকি বেগমের বাসা থেকে এক গৃহবধূকে ধরে নিয়ে গিয়ে আনিছা বাড়ি এলাকার মন্টু মিয়ার বাসায় সংঘবদ্ধ ধর্ষণ করে। ওই ধর্ষিতা গৃহবধূর অভিযোগের ভিত্তিত্তে রবিবার সকালে ফরহাদ (২৩) ও সাইফুল (২৫) নামে দুই যুবককে আটক করে পুলিশ। আটক ফরহাদ চান্দিনার আনিছা বাড়ি এলাকার রবিউল মিয়ার ছেলে ও সাইফুল পাশ্ববর্তী বিশ্বাস গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
dorson5


ধর্ষিতা গৃহবধূ জানায়, তার স্বামী ছোলায়মান অটোরিকশা চালানোর সুবাদে তারা দক্ষিণ চান্দিনার খুকি বেগমের বাসায় ভাড়া থাকেন। শনিবার রাতে মোস্তফা নামে এক ব্যক্তি তার বাসায় আসলে স্থানীয় কয়েকজন বখাটে কুৎসা রটিয়ে তাদের দুজনকে আটক করে। পরে তাকে পাশ্ববর্তী মন্টু মিয়ার বাসায় ধরে নিয়ে গিয়ে বখাটে পাঁচ যুবক পালাক্রমে ধর্ষণ করে। এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, শনিবার রাতেই বিষয়টি জানাজানি হলে রবিবার সকালে ওই গৃহবধূ থানায় অভিযোগ করলে থানার উপ-পরিদর্শক (এস.আই) সাজেদুল ইসলাম অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করে।
 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা