,

মিশরের খ্যাতিমান সাহিত্যিক গিতানি ৭০ বছর বয়সে মারা গেছেন

news-image

মিশরের খ্যাতনামা লেখক ও সাংবাদিক গামাল আল- গিতানি রোববার কায়রোর এক হাসপাতালে মারা গেছেন। তিনি সেখানে তিন মাসেরও বেশি সময় ধরে কমায় ছিলেন। ৭০ বছর বয়সী গিতানি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত জটিলতায় ভোগার পর তাকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গিতানির স্ত্রী মাজদা আল গেনদি সাংবাদিকদের জানিয়েছেন, রোববার সন্ধ্যায় সাইয়েদিয়া নাফিসা মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
গিতানি ২০১১ সালে হোসনি মোবারকের পতনের পর সামরিক শাসককে তীব্র সমর্থন দিয়ে যান। মিশরের খ্যাতনামা লেখকদের অন্যতম এই লেখক আরব বিশ্বে একমাত্র নোবেল বিজয়ী সাহিত্যিক নাগিব মাহফুজের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখতেন।


ব্যাপক প্রশংসিত গ্রন্থ জায়নি বারাকাতসহ গিতানির বেশ কয়েকটি বই ইংরেজী, জার্মান, ফ্রান্স ও আরো কয়েকটি ভাষায় অনুদিত হয়েছে।
ইসলামপন্থীদের বিরুদ্ধাবাদি লেখক গিতানি ১৯৭৩ সালে আরব-ইসরাইলি যুদ্ধের সময় ব্যাপক প্রতিবেদন রচনা করেন। লেখালেখি শুরু করার আগে তিনি কার্পেটের নকশা তৈরির কাজ করতেন। জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক গিতানি অনেক পূরস্কার জয় করেন। ২০১৫ সালে তিনি সর্বশেষ ‘নাইল অ্যাওয়ার্ড’ পান। এটি মিশর সরকার প্রদত্ত সাহিত্যে সর্বোচ্চ সম্মানীত. পুরস্কার। ১৯৮৭ সালে শিল্পে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্যে ফ্রান্স সরকারের দেয়া এক গুরুত্বপূর্ণ পুরস্কার পান।
১৯৯৩ সালে গিতানি মিশরের অন্যতম সাহিত্য পত্রিকা ‘আকবর আল-আদাব’ প্রকাশ করেন। ২০১১ সাল পর্যন্ত তিনি ওই পত্রিকার প্রধান সম্পাদক থাকেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ