সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গোৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।dorga poja=2
তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রদত্ব আজ এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দুধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণনির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। তিনি বলেন, ‘আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের।আমার প্রত্যাশা, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণনির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হব।’
প্রধানমন্ত্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি,কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
 দুর্গাপূজা ঘিরে উৎসবমুখর চট্টগ্রামে কেনাকাটার ধুম
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে বন্দরনগরী চট্টগ্রামে উৎসবের আমেজ বইছে। ছোট-বড় সব মার্কেটে কেনাকাটার ধুম পড়েছে। মণ্ডপ ও প্রতিমা সাজাতে কাপড়, অলংকারসহ পূজার নানা উপকরণ কিনছেন কেউ কেউ। অনেকে কিনছেন শাড়ি, ধূতি, শাঁখা, সিঁদুরসহ হরেকরকম জিনিস। মণ্ডপে-মণ্ডপে তোরণ, আলোকসজ্জা, সাজসজ্জাসহ নানা কাজ চলছে। স্ব স্ব মণ্ডপকে আকর্ষণীয় করে সাজাতে চলছে প্রতিযোগিতাও। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। আজকের মধ্যে মা-দুর্গাসহ প্রতিমাগুলো মণ্ডপে স্থাপন করা হবে। সব মিলিয়ে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকা এখন উৎসবমুখর। আগামীকাল সোমবার শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। মহাষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী দুর্গোৎসব শুরু হবে। এর আগে আজ রবিবার সন্ধ্যায় দেবীর বোধন অনুষ্ঠিত হবে। আগামী ২৩ অক্টোবর বিজয়া শোভাযাত্রাসহ প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবারের দুর্গোৎসব সম্পন্ন হবে।sell

এদিকে বাঙালির সর্বজনীন এই দুর্গোৎসবকে ঘিরে প্রশাসন সতর্ক। ৫ দিনের উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়ানোসহ শান্তিপূর্ণ পরিবেশে ও নির্বিঘ্নে হিন্দু সমপ্রদায় যাতে দুর্গাপূজার আনন্দ উপভোগ করতে পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মণ্ডপে মণ্ডপে পুলিশ, র‌্যাব, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম জেলা ও মহানগর পূজা পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জেলা ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অসীম কুমার দেব  বলেন, 'জেলার ১৪ উপজেলায় এবার ১৫০৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এবারও জেলা পর্যায়ে দেশের সবচেয়ে বেশি পূজামণ্ডপ চট্টগ্রামে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত পূজা নিয়ে কোনোরকম সমস্যার খবর পাইনি। আশারাখি পূজায় কোনো সমস্যা হবে না।'

মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু বলেন, 'নগরে এবার ৩২৪টি মণ্ডপে দুর্গাপূজা হবে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে আমরা পাঁচদিনের এই উৎসব করতে চাই। দুর্গাপূজা হিন্দুদের পূজা হলেও সব ধর্মের মানুষের ব্যাপক সমাগম ঘটে। এটা বাঙালি জাতির উৎসব। সর্বজনীন উৎসব।' চট্টগ্রাম সিটি করপোরেশনের পাশে নগরের জে এম সেন হল মাঠ। এই মাঠে ৩০ লক্ষাধিক টাকা ব্যয়ে দুর্গাপূজা করছে চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ। সরেজমিন দেখা যায়, মাঠে মণ্ডপে প্রবেশের আগে ৪২ ফুট উঁচু ও সাড়ে ২২ ফুট প্রশস্ত একটি তোরণ নির্মিত হয়েছে। তোরণের মাঝামাঝি ও উপরে তিনটি বড় মূর্তি রয়েছে। ১৫০ ফুট লম্বা ও ১০০ ফুট প্রশস্ত মাঠে সাজসজ্জার মাধ্যমে রাজবাড়ি করা হয়েছে। ৪৫ ফুট লম্বা ও ১২ ফুট প্রশস্ত প্রতিমা রাখার মঞ্চটি করা হয়েছে ভারতের কলকাতার দক্ষিণেশ্বর কালীমাতার মন্দিরের আদলে। এর পাশে কুসুমকুমারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে দুর্গাপূজা হচ্ছে।

হাজারী লেন সর্বজনীন দুর্গোৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, ''আমাদের মণ্ডপে ফাইবার প্রতিমা স্থাপন করা হয়েছে। এবার আমাদের থিম 'বিপন্ন মানবতা'। মণ্ডপে সব মিলিয়ে খরচ হবে ২০ লাখ টাকার বেশি।'' তিনি জানান, '০৯৬৬৬৭০০৯৯৯' নম্বরে ফোন করলে তাৎক্ষণিক নগর পুলিশ ওই মণ্ডপে ছুটে যাবে। 'হ্যালো ওয়ার্ল্ডের' মাধ্যমে ৫ দিনব্যাপী পূজায় কোনো মণ্ডপ বা এলাকায় সমস্যা হলে লোকজনকে ওই নম্বরে ফোন করতে বলা হয়েছে।poja mond

দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সারস্বত কুটির দুর্গামন্দিরে দুর্গাপূজা (শতবর্ষ) উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব সানু কারণ বলেন, 'এবার আমাদের মণ্ডপে শততম দুর্গাপূজা হচ্ছে। এ উপলক্ষে দুর্গাপ্রতিমাসহ ৫৩টি প্রতিমা স্থাপন করা হয়েছে। এসব মূর্তি তৈরিতে ৮ লক্ষাধিক টাকাসহ প্রায় ৪০ লাখ টাকা ব্যয় হচ্ছে পূজায়।' আগ্রাবাদ গোসাইলডাঙা একতা গোষ্ঠীর পূজামণ্ডপে আলোকসজ্জার মাধ্যমে ১৪ মিনিটের থিম মা দুর্গার অসুরবধের চিত্র দেখানো হবে। ওই মণ্ডপের সভাপতি অসিত কর বলেন, 'লাইটিংয়ের মাধ্যমে থিমটি দেখানো হবে। আমাদের মণ্ডপের খরচ হবে ৩০ লাখ টাকার বেশি।' জেলার হাটহাজারীর ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতির মাঠে পূজামণ্ডপ বটগাছে আবৃত। এবারের থিম 'তরু ছায়া, তরু মায়া'। দুর্গাপূজা পরিচালনা পরিষদের আহ্বায়ক নটরাজ চৌধুরী ও সদস্য সচিব রাজীব মজুমদার জানান, অসুরের অত্যাচার নির্যাতন-নিপীড়নে মানুষ অতিষ্ঠ। এ সময় মুনি ঋষি ও দেবতাদের আরাধনায় আবির্ভাব হয় আসুরিক শক্তি বিনাশ করতে মা দুর্গার। আমাদের থিমে আছে 'দুর্গা মা বটগাছের মাঝ থেকে এসে মহিষাসুরকে বধ করবেন।'

এ জাতীয় আরও খবর