,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

news-image

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর একটার দিকে চিনাইর রেলক্রসিংয়ের পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


আখাউড়া রেলওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আবুল খায়ের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে চিনাইর এলাকার রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পথচারীরা রেললাইনের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 





তিনি আরো জানান, নিহত নারীর মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সকালের দিকে কোনো একটি ট্রেনের নিচে তিনি কাটা পড়ে মারা গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।



 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা