,

‘পুরনো সতর্কবার্তা নবায়ন করেছে যুক্তরাষ্ট্র’

news-image

দায়িত্ববোধ থেকেই নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে চলাচলে সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার নতুন করে কোনো সতর্কবার্তা দেয়নি। আগের বার্তাটা শুধু নবায়ন করেছে। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।
রোববার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখনও উদ্বিগ্ন। দুই বিদেশি নাগরিক হত্যার সঙ্গে আইএস জড়িত কিনা এ বিষয়ে চুড়্ন্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি।
রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে নারীর ক্ষমতায়ন ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রদূত। বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপ আয়োজিত ওই অনুষ্ঠান শেষে বের হওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
বার্নিকাট বলেন, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ বাহিনী যে সহযোগিতা করছে তা সত্যিই সন্তোষজনক।
দুজন বিদেশি নাগরিককে হত্যার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস যে টুইটার বার্তা দিয়েছে তা বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল। বাংলাদেশ পুলিশ সেই তথ্য বের করেছে। খুনিদের ধরার ব্যাপারেও অগ্রগতি আছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের বক্তব্য কী জানতে চাইলে বার্নিকাট বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে দেওয়া সাম্প্রতিক বক্তৃতায় বলেছেন, সন্ত্রাসীদের কোনো দেশের ও ধর্মের সীমানা নেই। তাই তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের সরকার এ ধরনের আহ্বানে সাড়া দিতে প্রস্তুত।
মূল বক্তৃতায় বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র সরকার তাঁদের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র মাধ্যমে ৩০ লাখ পরিবারে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সহযোগিতা পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপ এর মাধ্যমে ৫০ জন নারীকে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যারা গ্রামের দরিদ্র নারীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ এবং সহযোগিতা দেবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপ এর নির্বাহী পরিচালক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস। ইউএনউইমেন এর দেশীয় প্রতিনিধি ক্রিস্টিনা হান্টার এবং দেশের তিনটি এলাকা থেকে আসা প্রশিক্ষণপ্রাপ্ত নারী পুষ্টিবিদরা এতে বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক