বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যে আমল জান্নাতের প্রতিশ্রুতি দেয়!

news-image

 ঋণ জীবনে কমবেশি সবারই প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, কাউকে ঋণ দিলে; ঋণ গ্রহীতার সঙ্গে ভালো ব্যবহার করলে হজরত রাসুলে কারিম সা. ঋণদাতার জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন।
মহানবি সা. বলেছেন, এক ব্যক্তি মানুষকে ঋণ দিত। তারপর সে ঋণ ওঠাতে একজন আদায়কারী পাঠাতো। আদায়কারীকে বলে পাঠাতো অতি অভাবী কোনো ব্যক্তি পেলে তাকে মাফ করে দিও! হয়তো এর কল্যাণে আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবেন। হজরত রাসুল সা. বলেছেন, সেই ঋণ দাতা ব্যক্তিটি যখন মৃত্যু হল আল্লাহ তায়ালা তার সব গুনাহ মাফ করে জান্নাতবাসী করে দিলেন। (বোখারি, মুসলিম)
মহানবি সা. আরও বলেছেন, কেয়ামতের ভয়াবহ আজাব-গজব থেকে রক্ষা পেলে যাদের ভালো লাগবে; সে যেন দরিদ্র-ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়ে দেয় অথবা তার ওপর থেকে ঋণের বোঝা একেবারেই নামিয়ে দেয়, অর্থাৎ মাফ করে দেয়। (মুসলিম)
হজরত আবু সাঈদ খুদরি রা. সূত্রে রাসূল সা. বর্ণিত। জানাজার নামাজ পড়ানোর জন্য মহানবি সা.-এর নিকট একটি লাশ নিয়ে আসা হল। নবিজি জানতে চাইলেন,                                                                                     তোমাদের এই মৃত্যের ওপর কি কোনো ঋণ আছে? লোকেরা বললো, হ্যাঁ ওর জিম্মায় কিছু ঋণ আছে।
মহানবি সা. আবারও জিজ্ঞেস করলেন, সে কি এমন কোনো সম্পত্তি রেখে গেছে, যা দিয়ে ঋণ পরিশোধ করা যায়? লোকেরা বললো, না। তখন রাসুল সা. বললেন, আমি নই; তোমরা ওর জানাজ আদায় করো। এই পরিস্থিতি দেখে হজরত আলি রা. তার ঋণের ভার বহন করলেন। তখন নবিজি বললেন, হে আলি, তুমি যেভাবে নিজের এই মুসলিম ভাই এর ঋণের দায়িত্ব গ্রহণ করে তাকে রক্ষা করলে, আল্লাহ তায়ালা তোমাকেও দোজখ থেকে রক্ষা করবেন। যদি কেউ অপর ভাইয়ের ঋণ পরিশোধ করে, কেয়ামতের দিন আল্লাহর তায়ালা তাকে জান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। হজরত আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, রাসুল সা. বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে শহিদ হয়েছে তার সকল গুনাহ মাফ হবে। কিন্তু ঋণ মাফ হবে না। (মুসলিম)
হযরত আবু রাফে রা. সূত্রে বর্ণিত, মহানবি সা. একজন ব্যক্তির কাছ থেকে একটি অল্পবয়স্ক উট ধার নেন। এরপর মহানবি সা.-এর কাছে জাকাতের কিছু উট এলো। মহানবি সা. আমাকে আদেশ করলেন, ঋণদাতা ব্যক্তির অল্পবয়স্ক উটের ঋণ যেন পরিশোধ করে দিই। আমি বললাম, হে আল্লাহর রাসুল সা. একটি উটই তো দেখছি খুব উৎকৃষ্ট এবং সাত বছরের। মহানবি সা. বললেন ওটাই তাকে দিয়ে দাও। কেননা সে ব্যক্তিই ভালো মানুষ, যে সর্বোত্তম পন্থায় ঋণ পরিশোধ করে। (মুসলিম)
হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, মহানবি সা. বলেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত দরিদ্র হল সেই ব্যক্তি, যে কেয়ামতের দিন প্রচুর নামাজ, রোজা, হজ ও জাকাত নিয়ে আসবে; কিন্তু সে কাউকে গালি দিয়ে আসবে, প্রহার করে আসবে অথবা কারও সম্পদ আত্মসাৎ করে আসবে। এরপর এসব মজলুম বা পাওনাদারদের মধ্যে তার নেক কাজের সওয়াব বণ্টন করা দেওয়া হবে। যখন নেক আমল ফুরিয়ে যাবে বা পাওনাদারদের পাপ কাজ তার ঘাড়ে চাপিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (তিরমিজি)
সুদের অভিশাপ থেকে মুক্তি পেতে সমাজে করজে হাসানা বা ঋণ সুবিধা চালু হওয়া প্রয়োজন। ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায় সুদের দোকান না খোলে অভাবিদের জন্য সুদমুক্ত ঋণ ব্যবস্থার ব্যাপক প্রচলন প্রয়োজন। জাগবে কি আমাদের অন্তর? কী দিয়ে নেভাবো জাহান্নামের আগুন? মাবুদ! আমাদের বোধ-বুদ্ধি ও বিবেক জাগিয়ে দাও!

 

আমাদের সময়.কম 

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান