,

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ হোটেলকে ৭০ হাজার টাকা জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের চারটি হোটেল ও রেস্টুরেন্টকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ দুপুর একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এই আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, অভিযান চলাকালে শহরের গোবিন্দ হোটেলকে লাইসেন্স না থাকাসহ নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে ৩০ হাজার, কোর্ট রোডস্থ রাজমনি হোটেলকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও লাইসেন্স না থাকার অভিযোগে ২০ হাজার ও একই এলাকার আবাসিক হোটেল আল মাহিরকে মূল্য তালিকা না থাকার অভিযোগে পাঁচ হাজার এবং পুরাতন জেল রোডের মেরিডিয়ান কাচ্চি এন্ড কাবাব হাউজকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ প্রদানে সহায়াতার অভিযোগে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানির টেকনিশিয়ান ফয়েজ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা