,

রাশিয়ার পুনরুত্থান: ক্ষমতার নয়া মেরুকরণে বিশ্ব

news-image

রাশিয়ার পুনরুত্থানের কারণে ক্ষমতার নতুন মেরুকরণের ভাবনায় পড়েছে  বিশ্বের রাষ্ট্রগুলো। সিরিয়াকে ঘিরে এ মেরুকরণের উত্তাপ এখন বিশ্ব রাজনীতিতে। রাশিয়ার বোমারু বিমান আর ক্রুজ মিসাইল প্রতিদিনই গুঁড়িয়ে দিচ্ছে, জঙ্গি সংগঠন আইএসের ঘাঁটি। রাশিয়ার এই পুনরুত্থান অস্বস্তিতে ফেলেছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের।

আর একে বিশ্বে মার্কিনীদের একক আধিপত্যের দিন ফুরিয়ে আসার ইঙ্গিত হিসেবে দেখছেন, আন্তর্জাতিক বিশ্লেষকরা।

তাদের মতে, ক্ষমতার নতুন সমীকরণের মুখোমুখি এখন বিশ্ব। তাই বিশ্লেষকদের পরামর্শ, বড় দেশগুলোর সঙ্গে জাতীয় স্বার্থ অটুট রেখে, সতর্ক থাকতে হবে বাংলাদেশকে।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম রাশিয়ান আধুনিক যুদ্ধবিমান বোমাবর্ষন করছে হাজার মাইল দূরে। যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া ক্রজ মিসাইলের মুখে অনেকটাই কোণঠাঁসা জঙ্গি সংগঠন আইএস।

সিরিয়ায় রাশিয়া যখন দম্ভের সাথে বিমান-নৌ শক্তির প্রদর্শন করছে তখন নিস্ফল আক্রোশ মার্কিন যুক্তরাষ্ট্র আর তার মিত্র দেশগুলোর। রাশিয়ায় এমন সামরিক শক্তির প্রদর্শনের জন্য যেন প্রস্তুত ছিলোনা পশ্চিমারা। আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার নতুন এই রূপ কি তাহলে মার্কিন একক আধিপত্য- শেষের ইঙ্গিত?

সিরিয়ায় রাশিয়াকে টেনে এনে পশ্চিমা শক্তিগুলো নিজেরাই যেন বিব্রত। রাশিয়া-চীনের মিত্রতা যেন আরও কয়েক গুন বাড়িয়ে দিয়েছে। বিশ্ব রাজনীতিতে বড় শক্তিগুলো যখন ক্ষমতার সমীকরণ নতুন করে কষছে তখন বাংলাদেশকে সাবধান থাকার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।

আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাঁচে বড় দেশের প্রতি ঝুকে যাবার ঝুঁকি মাথায় নিয়েই কূটনীতি সাজাবার পক্ষে মত এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ