,

প্লেনে উঠতে লাগে মাত্র ৬০ টাকা

news-image

যতীনের চোখে বিস্ময়। আরে এত কাছ থেকে প্রথমবার বিমান দেখার অভিজ্ঞতা বলে কথা। তার ছোট্ট ঝুপড়ির একফালি জানালা থেকে মাঝে মাঝে নীল আকাশে উড়তে দেখেছে অনেকবার। কাছ থেকে যে সেটা এত বড় লাগে সেটা কে জানত! সিড়ি বেয়ে যখন সত্যই বিমানের মধ্যে ঢুকল, তখন তো উচ্ছ্বাসের সীমা নেই। কী সুন্দর। বেরিয়ে এসে হাসি মুখে যতীন বলল, 'আমি প্রথমবার প্লেনের ভেতরে ঢুকলাম। এত কাছ থেকে দেখলাম!' আনন্দ তার গলার স্বর থেকে যেন চুইয়ে পড়ছিল।

যতীনের মতো ভারতের দিল্লির শহরতলীতে থাকা প্রচুর দরিদ্র শিশুরা এমনভাবেই জীবনে প্রথমবার প্লেনে ওঠার স্বাদ পায়, রোজই। যদিও প্লেনটি কোথাও কোনও দিন উড়বে না, তবু প্লেন তো! ছোট চোখের বড় বড় স্বপ্নে এই দাঁড়িয়ে থাকা বিমানই পাড়ি দেয় তেপান্তরের মাঠ কিংবা ওয়ান্ডারল্যান্ডে। সৌজন্যে বাহাদুর চাঁদ গুপ্তা। হরিয়ানার ছোট্ট গ্রাম কাসানা থেকে এয়ারক্রাফ্ট ইঞ্জনিয়ার হওয়ার পর দেশে-বিদেশে বহু বিমানে ওঠার, ঘোরার সুযোগ হয়েছে তাঁর। গ্রামে ফিরলে সকলের প্রশ্ন থাকত, প্লেনের ভেতরটা কেমন? যেন বাহাদুরের চোখ থেকেই একবার প্লেনের মধ্যে ভ্রমণ করে ফেলতেন সকলে।
সেই থেকেই তাঁর মনের ইচ্ছে ছিল, এমন কিছু একটা করবেন যাতে দেশের কোটি কোটি মানুষ, যাঁরা কখনও প্লেনে ওঠার সুযোগ হয়তো পাবেন না, তাঁরা খুব কাছ থেকে অন্তত দেখার সুযোগ পাবেন। অবসর নেওয়ার পর ২০০৩ সালে জমানো টাকা এবং গ্রামের কিছু জমি বিক্রি করে একটি পুরনো A300 বিমান কেনেন তিনি। দিল্লির অন্তর্দেশীয় বিমানবন্দরের কাছের একটি প্লটে সেটি পার্ক করে রেখেছেন বাহাদুর চাঁদ। রোজ সেখানে বিমানের ভিতরটা কেমন তা দেখার লাইন পড়ে। টিকিট ৬০ টাকা। বিমান ঠায় দাঁড়িয়ে থাকলে কী হবে, বিমানে ওঠার আগে এর জন্য একটি বোর্ডিং পাস দেওয়া হয়, ভেতরে বসার পর তাঁদের সুরক্ষা সংক্রান্ত নির্দেশ অ্যাক্টিং করে দেখানো হয়। এমনকী কিছু ইন-ফ্লাইট খাবারও থাকে এর সঙ্গে। কচিকাঁচাদের আবদারে ককপিটের ভেতরটাও ঘুরিয়ে দেখান বাহাদুর। তবে সকলেই যে টিকিট কেটে বিমানে ওঠেন তেমনটা নয়। যতীনের মতো প্রচুর দরিদ্র বাচ্চাদের সম্পূর্ণ বিনামূল্যে এই সফর করান তিনি। 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের