,

তদন্তের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি না করার আহ্বান বিএনপির

news-image

দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের তদন্তের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি না করার আহ্বান জানিয়েছে বিএনপি। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, সরকারের বিভিন্ন মহল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত দিয়ে ‘বিদেশে বসে ষড়যন্ত্রের’ অভিযোগ করা হচ্ছে। বারবার এ ধরনের অভিযোগ করার মধ্য দিয়ে আমরা আশংকা করছি, বিদেশী হত্যাকাণ্ডের সঙ্গে বিরোধী দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার একটি অসৎ দুরভিসন্ধি থাকতে পারে।
বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের ছোট ভাই চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুন নবী বিপ্লবকে গ্রেফতারের মধ্য দিয়েই আমরা আশংকা করেছিলাম, সোহেলকেও হয়তো হয়রানি করা হতে পারে। ড. আসাদুজ্জামান বলেন, দেশে দুইজন বিদেশীর মর্মান্তিক হত্যাকাণ্ডের কুলকিনারা হওয়ার দাবি আমাদের দল করে আসছে। এর রহস্য-বৃত্তান্ত ন্যায়ানুগ তদন্ত হওয়া উচিৎ। এ ধরনের জঘন্য পৈশাচিক ঘটনায় যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করে আসছি।
কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে অসৎ টার্গেটে যেন তদন্ত পরিচালিত না হয়। দেশে দুজন বিদেশী হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার প্রতিকার জরুরি বলে আমাদের দল দাবি করে, যোগ করেন তিনি। বিএনপি মুখপাত্র বলেন, দেশের গণতন্ত্রহীন পরিস্থিতির এই ক্রান্তিকালে বিরোধী দলের আস্থা ও ভরসার অন্যতম স্থল হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম প্রকৃত সত্য উন্মোচনে সাহসী ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

 

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু