,

‘প্রেসিডেন্ট’ নির্বাচনে লড়তে চান লিন্ডসে , সালমান-কারিনার চুমু নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম

news-image

২০২০ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চান হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহান। গতকাল ইনস্টাগ্রামে ছবিসহ এক পোস্টে ভক্তদের এ তথ্য জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিন্ডসে লিখেছেন, ‘২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারি। উত্থান-পতনের ভেতর দিয়েই এগিয়ে যাব’।

এদিকে ইচ্ছে থাকলেও নিজের বয়সই বড় বাধা হতে পারে লিন্ডসের। কারন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন করতে হলে বয়স হতে হবে অন্তত ৩৫ বছর। ২০২০ সালে লিন্ডসের বয়স হবে ৩৪। হ্যাশট্যাগে এই বিষয়টি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

 

সালমান-কারিনার চুমু নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম
 

কিছুদিন আগেই একটি ছবি প্রকাশ পেয়েছে সালমান খান আর কারিনা কাপুর খানের। যেখানে দেখা গেছে সালমান খান গভীর আবেগে কারিনার কপালে চুমু খাচ্ছেন।

কারিনার হেয়ার স্টাইলিস্ট পম্পি হান্সের তোলা এই ছবিই এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সালমান-কারিনার এই ঘনিষ্ঠ মুহূর্ত ফ্রেমবন্দি করায় পম্পিও এখন তোপের মুখে। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, পম্পির ওপর বেশ রেগে গিয়েছেন বেবো। ছবি যদি তিনি তুলেও থাকেন তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কি কোনও দরকার ছিল। এখন তো সমালোচনা সামলাতে হচ্ছে সালমান-কারিনাকেই।kiss

দিন দু’য়েক আগে মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে শুটিং করছিলেন বেবো। আর সেখানে হঠাৎই হাজির হন সালমান। শুটিংয়ের ফাঁকে কারিনার সঙ্গে চুটিয়ে আড্ডাও দেন। তার ফাঁকেই প্রিয় বন্ধুর কপালে দেন স্নেহের চুম্বন। আর সেই ছবি ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় চলছে গসিপ।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ