,

বই স্ক্যান করতে বাধা নেই গুগলের

news-image

গুগল তার অনলাইন লাইব্রেরির জন্য বই স্ক্যান করতে কপিরাইট আইন লঙ্ঘন করেনি বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। গুগল বুকস সার্ভিসের বিরুদ্ধে মেধাস্বত্ব আইন লঙ্ঘন করার অভিযোগে একদল লেখকের আপিলের জবাবে শুক্রবার এই রায় দেয় আদালত। এর ফলে লাখ লাখ ছাপানো বই স্ক্যান করতে কোন বাধা রইল না গুগলের। 
রায়ে গুগলের এই কার্যক্রমকে জনসেবা বলেও উল্লেখ করে আদালত। ২০০৫ সালে করা মামলাটিতে অভিযোগ করা হয়েছিল, গুগল মেধাস্বত্ব আইন লঙ্ঘন করছে। এর ফলে লেখকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে উল্লেখ করা হয়েছিল।
 
গুগল বুকস প্রোজেক্ট বিশ্বের লাখ লাখ বই স্ক্যান করে ডিজিটাল মাধ্যমে রূপান্তরের কাজ করছে। এর মাধ্যমে পাঠকরা অনলাইনে কাঙ্ক্ষিত বই খুঁজে নিয়ে পড়তে পারেন। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা