,

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্র-এলাকাবাসীর সংঘর্ষ-গুলি, ভাংচুর

news-image

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের কবি নজরুল হলের আবাসিক ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ, গুলি বিনিময় ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯ টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে রাত  ১১টা  পর্যন্ত চলছিল।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের পর থেকে কবি নজরুল হলের ২ জন ছাত্রকে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। কলেজের ছাত্ররা জানান, শনিবার সন্ধ্যার দিকে এলাকার লোকজন আ: আজিজ ও শরীফ নামের ২ ছাত্রকে মারধর করে মারাত্মক আহত করে। এ খবর কবি নজরুল হলে ছড়িয়ে পড়লে ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর  সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনার জের ধরে ছাত্ররা হলের পাশের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে এলাকাবাসীর অভিযোগ। পরে স্থানীয় লোকজন রাত সাড়ে ৯টার দিকে সংঘবদ্ধ হয়ে কবি নজরুল হলে হামলা ও ভাংচুর চালায়। এ সময়  ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, গুলি বিনিময় ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।


রাত ১১টার দিকে মোবাইল ফোনে কলেজের অধ্যক্ষ মো: আবদুর রশিদ জানান, কি কারনে এলাকার লোকজনের সঙ্গে হলের ছাত্রদের সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি। তিনি আরো জানান, এলাকার লোকজন কলেজের কবি নজরুল হল লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর ও গুলি চালিয়েছে।
রাত সোয়া ১১টায় মোবাইল ফোনে কুমিল্লার পুলিশ সুপার শাহ মো: আবিদ হোসেন জানান, ছাত্র ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু ভাংচুরের ঘটনা ঘটেছে, বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তিনি আরো জানান, রবিবার ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ