,

কসবায় সিলিন্ডারের গ্যাস থেকে অগ্নিকাণ্ড, ২জন দগ্ধ

news-image

ব্রাহ্মণবাড়িয়ার কসবার নোয়াগাঁও গ্রামে শুক্রবার রাতে সিলিন্ডারের গ্যাস থেকে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। এ সময় গৃহবধূ লাকী আক্তারসহ দুজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তাদের শরীরের ৩৬ ভাগ পুড়ে গেছে।

গৃহবধূর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নোয়াগাঁও গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী লাকী আক্তার শুক্রবার রাতে রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলায় আগুন দেয়ামাত্র পুরো ঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ছেলেমেয়েরা ঘর থেকে বের হতে সক্ষম হয়। কিন্তু রান্নাঘরে থাকা লাকী আক্তার (৩০) ও কাজের মেয়ে বৃষ্টি আক্তার (১৩) অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন।

লাকী আক্তার ও বৃষ্টি আক্তারকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিক্যালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়।

কসবার কুটি চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গৃহবধূ লাকী আক্তার বলেন, সিলিন্ডার গ্যাসের নতুন বোতল লাগিয়েছেন। রাতে রান্নার জন্য চুলায় আগুন দেয়ামাত্র পুরো ঘরে আগুন ধরে যায়। ছেলেমেয়েরা ঘর থেকে বের হতে পারলেও তিনি ও কাজের মেয়ে বৃষ্টি আক্তার অগ্নিদগ্ধ হয়েছেন। তিনি বলেন, ঘরের সব মালামাল পুড়ে গেছে।

কসবার কুটি চৌমুহনী ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা আবুল বাশার বলেন, সিলিন্ডার থেকে গ্যাস লিক হওয়ায় চুলায় আগুন দেয়ামাত্র আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই দুজন আহত হয়েছেন। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শোয়েব মোহাম্মদ শাহরিয়ার বলেন, আগুনে লাকী আক্তারের শরীরের ২৪ এবং শিশুটির শরীরের ৩৬ ভাগ পুড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু