,

সোমবার ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : শিক্ষার মান উন্নয়নের লক্ষে আগামীকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে বিদ্যালয় পরিচালনা কমিটির মতবিনিময় সভা এবং ২০১৪ সালে বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।
বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডঃ আশরাফুল আলমের সভাপতিত্বে  অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় বিশেষ অতিথি থাকবেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ।
মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিসহ সর্বসাধারণকে উপস্থিত থাকার আমন্ত্রন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তফা কামাল।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা