,

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানকে হত্যার হুমকি

news-image

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে ফেসবুকের একটি আইডি থেকে হত্যার হুমকি দেয়া হয়েছে। শনিবার সকালে আরাফ আল ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে এ হুমকি দেয়া হয়। হুমকি সম্বলিত ফেসবুক পাতার স্ক্রিনশট নিজের ফেসবুক পাতায় শেয়ার করেছেন ইমরান। বিকালে তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ইমরান বলেন, 'সকাল ১০টা ১৯ মিনিটে আরাফ আল ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে হুমকি দেয়া হয়। imran_338261বিষয়টি আমি দুপুর ১২টায় খেয়াল করি।' তিনি তার ফেসবুক পাতায় লিখেছেন, 'সে লিখেছে আমার মৃত্যু খুব নিকটে, বিদেশীদের মতো করে আমাকে হত্যা করা হবে। পর্যালোচনা করে দেখা যায়, সে তার ব্যক্তিগত মোবাইল ইন্টারনেট ব্যবহার করে এই হুমকি দিয়েছে। আর তার ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা ও আনন্দমোহন কলেজ উল্লেখ আছে।'
গণজাগরণ মঞ্চের মুখপাত্র আরও লিখেছেন, 'কাপুরুষদের এ ধরনের হুমকিকে হয়ত এত গুরুত্ব দেয়ার কিছু নেই। তবে এদেরকে আইনের আওতায় আনা আমি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ মনে করছি। কেননা এই সন্ত্রাসীরা এখন শুধু হুমকিই দিচ্ছে না, কাপুরুষোচিত হামলা করে একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটিয়েই যাচ্ছে।'


বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন জানিয়ে ইমরান। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, এ বিষয়ে ডা. ইমরান এইচ সরকার থানায় একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা