,

১৬ কোটি টাকা আত্বসাত মামলার ৩ নম্বর আসামীর পুরস্কৃত বদলী

news-image

আমিরজাদা চৌধুরী : সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার প্রধান শাখা (ট্রেজারী শাখা) থেকে পেনশনারদের ১৬ কোটি ৬ লাখ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তিন নম্বর আসামী মোতাহার হায়দার মোল্লা। মামলা দায়ের করার ৩ দিন পরই মিললো তার প্রাইজ পোষ্টিং। ব্যাংকের সরাইল শাখায় সিনিয়র অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত মোতাহারকে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিউ মার্কেট শাখায় একই পদে বদলী করা হয়েছে। ব্যাংকের উপ মহাব্যবস্থাপক এনামুল হক বৃহস্পতিবার মোতাহারের পুরস্কৃত এই বদলীর আদেশ করেন। এদিকে মোতাহারের পুরস্কৃত বদলীতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বদলীতে লক্ষাধিক টাকা ঘুষ নেয়ার বিষয়টিও আলোচনায় আছে। 
উল্লেখ্য,১২ ই অক্টোবর দুদকের কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে সোনালী ব্যাংক ও হিসাব রক্ষন বিভাগের ২২ কর্মকর্তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পেনশনারদের অর্থ আত্বসাতের এই মামলাটি দায়ের করেন। এতে ২০০৬ সালের মার্চ থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২৬০০ থেকে ২৭০০ পেনশন গ্রহীতাকে একমাসে একাধিকবার পেনশন প্রদান দেখিয়ে এবং পেনশন বিলে প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে মোট ১৬ কোটি ৬ লাখ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এই মামলার ৩ নম্বর আসামী মোতাহার হায়দার মোল্লা। তিনি ঐসময় সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখায় কর্মকর্তা ও যুগ্ম জিম্মাদার হিসেবে কর্মরত ছিলেন। মামলা দায়ের করার সময় মোতাহার সোনালী ব্যাংক সরাইল শাখার সিনিয়র অফিসার(ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি আখাউড়ার টনকী গ্রামে। তবে মোতাহারকে বদলীতে পুরস্কৃত করার অভিযোগ অস্বীকার করেন ব্যাংকের উপ মহাব্যবস্থাপক এনামুল হক। তিনি বলেন তাকে পোষ্টিংয়ে কোন ব্যানিফিটেড করা হয়নি। তাকে দিয়ে এখন ক্যাশের কাজ করানো যাবেনা। তার হাতে চাবি রাখা যাবেনা। তাই তাকে বদলীর অর্ডার করা হয়েছে। তাকে ওএসডি’র মতো এক জায়গায় রাখা হবে। ব্যাংকের লোকবল কম জানিয়ে তিনি বলেন তাকে সাধারন কোন কাজে নিয়োজিত করা যায় কিনা তা দেখছি। উপ-মহব্যবস্থাপক এই কথা বললেও মোতাহারকে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিউমার্কেট শাখায় অফিসার(ক্যাশ) পদেই পোষ্টিং দেয়া হয়েছে বলে ব্যাংক সুত্র নিশ্চিত করেছে। 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে