,

রোডমার্চে লাঠিচার্জ, সাইফুল হকসহ আহত ৫

news-image

  

ঢাকা থেকে সুন্দরবনমুখী গণতান্ত্রিক বামমোর্চার রোডমার্চে মাগুরায় পুলিশের লাঠিচার্জে বামমোর্চার সন্বয়ক সাইফুল হকসহ পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় মাগুরা শহরের ঢাকা রোড কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাইফুল হককে মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা সাড়ে ১১টায় বামমোর্চার নেতাকর্মীরা গোয়ালন্দ থেকে মাগুরা শহরের ঢাকারোডে পৌঁছান। বামমোর্চার আহ্বায়ক সাইফুল হক, জুনায়েদ সাকি, মোশরেফা মিশু, মোশারোফ হোসেন নান্নু, সুতাংশু চক্রবর্তীর নেতৃত্বে সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা শহরের ভায়না মোড় অভিমুখে রওনা হন।

এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিল এগিয়ে গেলে প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যয়ে পুলিশ মিছিলকারীদের ওপর লাঠিচার্জ করলে বামমোর্চার সমন্বয়ক সাইফুল হকসহ পাঁচজন আহত হন। তবে পুলিশের বাধা ও লাঠিপেটা উপেক্ষা করে বাম মোর্চার নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা রোড থেকে ভায়না মোড় পৌঁছান। এ ঘটনায় জুনায়েদ সাকি তাঁদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা করে বলেছেন, সরকার তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ দিয়ে লাঠিপেটা করে ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় দিয়েছে। তিনি সরকাকে সুন্দরবনসংলগ্ন রামপালে পরিবেশবিরোধী বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

এদিকে, মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসারত অবস্থায় সাইফুল হক অভিযোগ করেন, দেশের সুন্দরবন রক্ষায় তাঁদের শান্তিপুর্ণ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। তাকে পুলিশ রাইফেলের বাট দিয়ে পিটিয়েছে এবং তার আরো চার কর্মী পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন বলে সাইফুল হক দাবি করেন। পরে দুপুর সোয়া ১২টার দিকে রোডমার্চটি ঝিনাইদহের উদ্দেশে রওনা হয়। সদর থানা ওসি আছাদুজ্জামান মুন্সি জানান, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় পুলিশ তাদের মিছিল সমাবেশে করতে দেয়নি। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা