,

দুই সন্তানের জননীর সঙ্গে প্রেমে রোনালদো!

news-image

তাহলে কি নয়া প্রেমে জড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো! এমনটাই আপাতত অনুমান করা যাচ্ছে। তবে তার সম্ভাব্য নয়া প্রেমিকা নিয়ে বেশ জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। কারণ, রোনালদোর চেয়ে তার বয়স ৪ বছর বেশি। এছাড়া তিনি দুই সন্তানের জননীও। নারী সঙ্গ ছাড়া থাকতে মোটেও স্বাচ্ছন্দবোধ করেন না রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ উইঙ্গার। সেই ম্যানচেস্টার ইউনাইটডে থেকে তার নারী আসক্তি দেখা গেছে। সুন্দরী তরুণীদের হৃদয় হরণে সিদ্ধহস্ত রোনালদো। সর্বশেষ তার সম্পর্ক ছিল রাশিয়ার সুন্দরী মডেল ইরিনা শায়েকের সঙ্গে। কিন্তু এ বছরের শুরুতে সে সম্পর্ক চুকিয়ে ফেলেন। প্রেমিকা ছাড়া প্রায় ১০ মাস রয়েছেন রোনালদো। সেটা কি মোটেও তার নামের সঙ্গে যায়? তবে দেরিতে হলেও নয়া সম্পর্কে জড়াতে যাচ্ছেন তিনি। আন্তর্জাতিক বিরতিতে ছিলেন রোনালদো। আর এই বিরতিতে চুটিয়ে সময় কাটালেন ব্রাজিলের সুন্দরী মডেল আলেজান্দ্রো অ্যামব্রোসিওর সঙ্গে।

 

একসঙ্গে রেস্টুরেন্টে সময় কাটিয়েছেন তারা। তারসঙ্গে কাটানো মুর্হূর্তের ভিডিও করে তা টুইটারেও পোস্ট করেছেন রোনালদো। এছাড়া ছবি তো আছেই। তবে এখনই ব্রাজিলের এই সুন্দরীর সঙ্গের সম্পর্কের কথা স্পষ্ট করছেন না রোনালদো। কিছুটা রহস্য রেখেই তিনি বলছেন গোপন প্রকল্প-এ কাজ করছেন তারা। কিন্তু কী সে গোপন প্রকল্প তা নিয়ে এখন পর্যন্ত ধোয়াশায়। কিছুদিন পর প্রকাশ করবেন বলে আশ্বাস দিয়েছেন রোনালদো। টুইটারে ভিডিও পোস্ট করে ৩০ বছর বয়সী রোনালদো বলেন, হায়, আমরা এইমাত্র ফটো-শুটিং শেষ করলাম। আলেজান্দ্রার সঙ্গে দারুণ সময় কাটালাম। সে অসাধারণ। সে দারুণ একটা কাজ করেছে। তবে কী কাজ করেছে তা এখনই প্রকাশ করছি না। কারণ, সেটা গোপন প্রকল্প। আশা করছি প্রকাশ হওয়ার পর আপনারা পছন্দ করবেন।

 

অন্যদিকে ব্রাজিলের ৩৪ বছর বয়সী এ মডেলও টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেন, তোমার (রোনালদো) সাথে দারুণ সময় কাটালাম। তুমি অসাধারণ, সুন্দর ও মজার একজন মানুষ। আশা করছি আপনারা (দর্শক) বিষয়টিকে মজা হিসেবে নিবেন। কারণ, এটা একটা গোপন প্রকল্প। সুতরাং আপনারা এর ভেতরে ঢুকে অর্থ খুঁজতে যাবেন না। দুই জনের এমন মন্তব্যে সমর্থকটা রহস্যের গন্ধ পাচ্ছেন। অনেকে নিশ্চিত, রোনালদোর ভবিষ্যত সে প্রকল্প হলো, নয়া প্রেম। কিন্তু অনেক ভক্ত বিষয়টিকে একটু অন্যভাবে নিচ্ছেন। বয়সে ৪ বছরের বড় ও দুই সন্তানের জননীর সঙ্গে প্রেম ঠিক রোনালদোর সঙ্গে যায় না, বলেই মনে করেন তারা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা