,

দুঃস্থদের আর্থিক সহায়তা দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

news-image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে জনতা ব্যাংকের সিএসআর-এর আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। আজ শনিবার সকালে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে দুপুরে তিনি এ চেক বিতরণ করেন। গর্ভনরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান প্রমুখ।

এর আগে শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গোপালগঞ্জের উদ্দেশে যাত্রা করেন। ড. আতিউর রহমান সন্ধ্যা ৬টা ১০ মিনিটে যশোর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে গাড়িতে করে গোপালগঞ্জের পথে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি জানান, গভর্নর গোপালগঞ্জে পৌঁছে জেলা সার্কিট হাউজে রাত্রিযাপন করেন। রাতেই তিনি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কৃষি ও শিল্প ঋণ, সিএসআর কার্যক্রম, জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। শনিবার বিকেলে ড. আতিউর রহমানের ঢাকা ফেরার কথা রয়েছে। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা