,

দ্রুত পেটের মেদ দূর করতে…

news-image

এমন অনেকেই আছেন যাদের শরীরে মেদ না থাকলেও পেটে অতিরিক্ত মেদ জমে যায়। আর এ কারণে তাদের বেশ অস্বস্তিতে পড়তে হয়। কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন সেটি নিয়ে চিন্তা করতে করতে অস্থিরও হয়ে যান অনেকে।  
জানেন কি, কয়েক ধরনের সবজি রয়েছে যা খেলে পেটের মেদ ঝরে যায় খুব তাড়াতাড়ি? শরীরচর্চা ছাড়া যদি ওজন ঝরাতে চান তাহলে অবশ্যই এই সবজিগুলিকে রাখতে পারেন নিজের ডায়েট চাটে। এই সব সবজিতে রয়েছে প্রচুর প্রোটিন, মিনারেল, ভিটামিন যা মেদ ঝরাতে বিশেষ সাহায্য করে।
 
জেনে নিন কি কি সবজি আপনার পেটের অতিরিক্ত মেদ দূর করতে সাহায্য করবে । 


মরিচ: মরিচে এমন রাসায়নিক উপাদান রয়েছে যা আপনার পেটের অতিরিক্ত মেদ দূর করতে সাহায্য করবে। 


ক্যাপসিকাম: ক্যাপসিকামে রয়েছে এমন উপাদান যা মেটাবলিজমের হারকে বাড়িয়ে দেয়  ও পেটের চর্বি গলাতে সাহায্য করে। 


পেঁয়াজ: পেঁয়াজে ক্যালোরি অনেক কম থাকে। ফলে খাবারে পেঁয়াজ থাকলে তা ফ্যাট বাড়ায় না। 


শশা: শশা ক্ষুধা কমিয়ে দেয়। ক্ষুধা পেলে একটা শশা ও কিছু পান করুন। খিদে চলে যাবে, একই সঙ্গে শরীরের ক্ষতিকর টক্সিন দূর হয়ে যাবে। 


সবুজ সবজি: পালংশাক, বাধাকপি, ব্রকোলি ইত্যাদি মেদ কমাতে সাহায্য করে। ওজন কমানোর হলে এগুলো অবশ্যই ডায়েট চার্টে রাখুন। 


মিষ্টি কুমড়া: পেটের চর্বি গলাতে চাইলে মিষ্টি কুমড়া খাওয়া অভ্যাস করুন। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আপনাকে দীর্ঘক্ষণ অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে।  
টমেটো: এতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ক্যালসিয়াস। এই দুটি জিনিসই ফ্যাট বাড়তে দেয় না, উপরন্তু কমায়।
  
মটরশুটি: মটরশুটিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন যা চর্বি গলাতে সাহায্য করে।
 
গাজর: গাজরে রয়েছে বিটা-ক্যারোটিন ও ফাইবার যা ফ্যাট গলাতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা