,

৬০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেফতার

news-image

 
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে পৃথক অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা ও এক মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়ার সংলগ্ন নাফনদীর সাড়ে তিন নং সুইচ গেইট ও এক নং সুইচ গেইটের দক্ষিণে গফুর মেম্বারের প্রজেক্টের সামনে নাফ নদীর কিনারায় কেওড়া বাগান থেকে এগুলো উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়ার মো. রশিদ (২৫) মিয়ানমারের আকিয়াব জেলার সুদার পাড়া গ্রামের  মৃত আব্দুর শুকুরের ছেলে। টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার বড় একটি চালান দেশে প্রবেশ করেছে- এমন সংবাদে বিজিবি সদস্যরা সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়ার সংলগ্ন সাড়ে তিন নং সুইচ গেইট নাফনদীতে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি পলিথিন মোড়ানো প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ঐ প্যাকেট থেকে ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
 
কর্নেল আবুজার আল জাহিদ আরো জানান, একই দিন মিয়ানমার থেকে আরো একটি নৌকা এক নং সুইচ গেইটের দক্ষিণে গফুর মেম্বারের প্রজেক্টের সামনে নাফ নদীর কিনারায় কেওড়া বাগানে প্রবেশের সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে তিন পাচারকারী পালিয়ে  যায়। তবে মিয়ানমারের এক নাগরিককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য ৬০ লাখ টাকা । ইয়াবাসহ গ্রেফতার ব্যক্তিকে থানায় সোপর্দ করে মাদক ও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে দুইটি মামলা করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কবির হোসেন জানান,বিজিবি ইয়াবাসহ এক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তাকে দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা