,

দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর ৮ দিন বন্ধ

news-image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আটদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দু’দেশের ব্যবসায়ীরা। ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে সব প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বাংলা-হিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ লস্কর বলেন, 'শারদীয় দুর্গাপূজা আগামী সোমবার থেকে শুরু হবে। এ উপলক্ষে ভারত হিলির ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ব্যবসা আগামীকাল রবিবার থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই ৮দিন বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। পরে দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা সাপেক্ষে উক্ত সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২৬ অক্টোবর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।'
 
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান বলেন, 'হিলি স্থল বন্দরে ৮দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হলেও চেকপোষ্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা