,

দৃষ্টি প্রতিবন্ধীরাও ‘দেখবেন’ ফেসবুকে পোস্ট করা ছবি

news-image

পৃথিবীতে যোগাযোগের যত মাধ্যম আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক। সহজেই নিজের মনের কথা বা প্রিয় মুহূর্ত শেয়ার করা যায় বলে শিশু থেকে বৃদ্ধ সবারই কাছেই সমান জনপ্রিয় এই সামাজিক যোগাযোগের মাধ্যমটি।  

তবে এই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছিলেন চোখে দেখতে না পাওয়া মানুষগুলো। কিন্তু ফেসবুক তাদের কথা ভেবে তৈরি করছে একটি সফ্টওয়্যার, যার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা আর এই আনন্দ থেকে বঞ্চিত হবেন না। ফেসবুকের অ্যাক্সেসিবিলিটি দলের নেতা জেফ উইল্যান্ড জানান, আসন্ন এই সফ্টওয়্যার মোবাইলের স্ক্রিনে দেখানো লেখা পড়ে শোনাবে ও বর্ণনা দেবে বন্ধুদের পোস্ট করা ছবিগুলোর। 



তিনি আরও বলেন, এটি দৃষ্টি প্রতিবন্ধীদের শত ভাগ তৃপ্ত করতে না পারলেও কিছুটা আনন্দ দিতে পারবে। কারণ যারা চোখে দেখতে পারেন না তারা অনেকে জানতে চান কী আছে সেই ছবিটিতে যেটি তার বন্ধু পোস্ট করেছে।



আর এই সফ্টওয়্যার তাদের জানাবে বন্ধুর পোস্ট করা ছবিটিতে কতজন মানুষ আছে, ছবিটির দৃশ্যপটে কী আছে ইত্যাদি।সফ্টওয়্যারটিকে পূর্ণাঙ্গ করার কাজ চলছে বলে জানান ফেসবুকের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ