,

জিয়া মুক্তিযোদ্ধা না হলে দেশে আর মুক্তিযোদ্ধা নেই: নজরুল

news-image

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না হলে দেশে আর মুক্তিযোদ্ধা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ আয়োজিত  ‘মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান’ শীর্ষক  এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের কিছু হাইব্রিড নেতা জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলেন। তাহলে কি তাদের নেতা শেখ মুজিবুর রহমান না জেনেই পাকিস্তানের চরকে বীর উত্তম খেতাব দিয়েছেন। বলতে গিয়ে তারা নিজের নেতাকেও যে অসম্মান করছেন, সেটাও তারা বুঝেন না। তিনি বলেন, জিয়াউর রহমান যে মুক্তিযোদ্ধা,  সেটা তারা বুঝবেন কি করে, তারা তো মাঠেই ছিলেন না।zia বিএনপির সিনিয়র এই নেতা বলেন, স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়া। নিজ কানকে তো অবিশ্বাস করতে পারি না। এখন অনেক গল্পই শুনি, কতজন ঘোষণা করেছেন। এটা আবার সংবিধানেরও অংশ। আমরা বেলাল মোহাম্মদ, হান্নান সাহেবের  ঘোষণা শুনি নাই। ইতিহাসকে রাষ্ট্রীয় হুকুম করে বদলানো যায় না। তিনি বলেন, জিয়াউর রহমান নিজে লিখে ঘোষণাপত্রটি পড়েছেন। হ্যাঁ, এরপর রাজনীতিকরা তাকে বুঝিয়েছেন যে আপনি এভাবে বললে বিদ্রোহ বলে মনে হবে, স্বাধীনতা হবে না। এভাবে বললে ভালো হবে। তিনি মেনে নিয়েছেন। স্বাধীনতার জন্য যা দরকার, সব করেছেন। জিয়াকে একজন সফল রাষ্ট্রনায়ক আখ্যায়িত করে নজরুল ইসলাম বলেন, দলকানা বুদ্ধিজীবীরা তার ভাল কাজগুলোকে লুকিয়ে অন্য কথাগুলো বলে। কারণ সরকার তাদের লালন পালন করে। সভাপতির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমদ বলেন, দেশে ক্রান্তিকাল চলছে বলতে বলতে ক্রান্তি আমাদের পেয়ে বসেছে। তাই ক্রান্তিকাল চলছে আর বলতে চাই না। দেশে এখন সঙ্কটকাল চলছে। এই সঙ্কট ইতিহাস বিকৃতির সঙ্কট। তবে তরুণ  প্রজন্মের কর্মকাণ্ড যদি দেশের প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে যায়, তবে সঙ্কট কেটে যাবে। 

আলোচনা সভায় ঢাবির সাবেক প্রোভিসি প্রফেসর আ ফ ম ইউসুফ হায়দার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আবদুল লতিফ মাসুম,  ডিইউজের (একাংশ) সভাপতি কবি আবদুল হাই শিকদার, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু সাঈদ, আয়োজক সংগঠনের সদস্য সচিব অমর চন্দ্র মিস্ত্রি প্রমুখ বক্তব্য রাখেন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ