,

ভারতে থাকতে হলে গরুর মাংস বাদ দিতে হবে

news-image

ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির নেতা মনোহর লাল খাট্টার ভারতীয় মুসলমানদের গরুর মাংস খাওয়া বন্ধ করতে বলার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মিস্টার খাট্টার বলেন, মুসলমানরা ভারতে থাকতে পারে, কিন্তু তাদের গরুর মাংস খাওয়া বাদ দিতে হবে। কারণ ভারতে গরু ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে।

সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, একজনের স্বাধীনতার সীমা ততটুকু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তা অন্যের ওপর আঘাত না করছে।

“গরুর মাংস খেলে তা অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে আহত করে। ভারতের সংবিধান অনুযায়ীও এটা করা যায়না। সংবিধান অনুযায়ী আপনি এমন কাজ করতে পারেন না, যা আমাকে আহত করে। আমি এমন কাজ করতে পারি না, যা আপনার অনুভূতিকে আহত করে।”

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস মনোহর লাল খাট্টারের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। দলের মুখপাত্র রশিদ আলভি বলেছেন, মিস্টার খাট্টারের কোন অধিকার নেই মুখ্যমন্ত্রীর পদে থাকার।

ভারতে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর গরুর মাংস নিষিদ্ধ করার বিতর্ক আবার তীব্র হয়ে উঠেছে। ভারতের বেশিরভাগ রাজ্যে গরু জবাই নিষিদ্ধ।

গত মাসে উত্তর প্রদেশে ৫০ বছর বয়সী এক মুসলিমকে হিন্দু গ্রামবাসীরা পিটিয়ে হত্যা করে। মোহাম্মদ আখলাক নামে এই ব্যক্তি তার বাড়ীর ফ্রিজে গরুর মাংস লুকিয়ে রেখেছেন, এমন গুজবের পর গ্রামবাসী তার ওপর হামলা চালায়।

ভারতের এই গরুর মাংস বিতর্কে যেভাবে ধর্মীয় অসহিষ্ণুতার প্রকাশ দেখা যাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সেখানকার অনেক নেতৃস্থানীয় লেখক।

বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু