,

বাংলাদেশ সীমান্ত নিয়ে ভারতের বড় পরিকল্পনা

news-image

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া ও নতুন রাস্তা নির্মাণ করতে একটি বড় প্রকল্প হাতে নিতে যাচ্ছে ভারত। ভারতের নিরাপত্তাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিএস) এমন একটি প্রকল্পের অনুমোদনও দিয়েছে। খবর: দ্য হিন্দু।
দ্য হিন্দু কমিটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, গত সপ্তাহে অনুষ্ঠিত সিসিএস কমিটির এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাড়ে চার হাজার কোটি রুপির এ প্রকল্পের অনুমোদন দেয়। তবে এ সংক্রান্ত কোনো সরকারি ঘোষণা এখনো আসেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরেই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের জমি অধিগ্রহণের বিষয়ে চিঠি পাঠাবেন।
এই অবকাঠামো প্রকল্পের অধীনে বাংলাদেশ-ভারত সীমান্তে ২০০ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। এ ছাড়া প্রকল্পের অধীনে সীমান্ত এলাকায় ৪০০ কিলোমিটার রাস্তাও নির্মিত হবে।
ওই কর্মকর্তা আরও জানান, বিভিন্ন রাজ্য ও জাতীয় নিরাপত্তা কমিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই প্রকল্প বাস্তবায়নে জড়িত রয়েছে।
তিনি জানান, চলতি ২০১৪ সালের ডিসেম্বরেই এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জমি ও বন অধিগ্রহণ, দুর্গম এলাকা ও জনগণের প্রতিরোধের মুখে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়নি। নতুন করে প্রকল্প শেষের সময়সীমা দেয়া হয়েছে ২০১৯ সাল পর্যন্ত।
এর আগে ২০০০ সালে সীমান্ত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ৮৫০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া বসানো হয়েছিল। এরপর ২০০৭ সালে দ্বিতীয় দফায় ১৯৭৩ কিলোমিটার প্রকল্প বাস্তবায়ন করা হয়।
বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ২২১৬.৭ কিলোমিটার, আসামের ২৬৩ কিলোমিটার, মেঘালয়ের ৪৪৩ কিলোমিটার, ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার ও মিজোরামের ৩১৮ কিলোমিটার সীমান্ত আছে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা