,

আবারও ডক্টরেট ডিগ্রি পেলেন শাহরুখ

news-image

দ্বিতীয়বারের মতো ডক্টরেট ডিগ্রী পেলেন বলিউড সম্রাট শাহরুখ খান। এর আগে শিল্প ও সংস্কৃতিতে অবদান রাখায় বৃটেনের ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ার তাকে সম্মানসূচক এই ডিগ্রী দেয়। আর এবারে পেলেন বিশ্বপ্রেম, পরার্থপরতা ও মানবতাবাদী অভিনেতা হিসেবে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এডিনবরা ১৫ অক্টোবর ‘আ ডক্টর অল ওভার এগেইন’ নামের এই সম্মানসূচক ডিগ্রিটি প্রদান করে।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রিন্সেস রয়্যাল বৃহস্পতিবার বিকালে তার হাতে ডিগ্রীর সনদ তুলে দেন। ডিগ্রি লাভের পর শাহরুখ সনদের একটি ছবিও পোস্ট করেন তাঁর টুইটারে একউন্টে।
তাঁর বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্যে রয়েছে ভারতের গ্রামে সৌরবিদ্যুৎ পৌঁছানো, মুম্বাইয়ের হাসপাতালে শিশু বিভাগ চালু করা এবং সুনামিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ।
সম্মাননা গ্রহণের পর শাহরুখ খান বলেন, বিশ্বের মহান চিন্তাবিদেরা, বড় বড় নেতারা যে সম্মাননা পেয়েছেন, এডিনবরার মতো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সেই সম্মাননা পাওয়া অনেক গৌরবের ব্যাপার আমার জন্য।
বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ উপাচার্য অধ্যাপক চার্লি জেফরি বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নিবিড়। বিশ্বচলচ্চিত্রের একজন জনদরদী ও সফল অভিনেতাকে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত। তাঁকে এই ডিগ্রি দিতে পারাটা আমাদের জন্যও একটি বিশেষ সুযোগ। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা