,

ক্যাটরিনা নাকি প্রিয়াঙ্কা?

news-image

এক নায়িকার অভিনয় করা চরিত্র সিনেমার সিকোয়েলে চলে যায় অন্য নায়িকার কাছে, এমন নজির এর আগে অনেক বার দেখেছে বলিউড। সম্প্রতি সেই বিতর্ক ফের নতুন করে দানা বাধল ফারহান আখতারের ‘ডন’ ছবি নিয়ে।piyanka6
 
বলিউডে এখন জোর গুজব, তাড়াতাড়ি ‘ডন ৩’ ছবির কাজ শুরু করতে পারেন ফারহান। আর তা করলে, রোমা হিসেবে সেলুলয়েডে আর ফিরে আসবেন না প্রিয়াঙ্কা চোপড়া। তার বদলে রোমার চরিত্রে অভিনয় করবেন ক্যাটরিনা কইফ।
 
গুজব কিন্তু সত্যি হলেও হতে পারে! অনেক বছর ছবি না বানিয়ে বসে আছেন ফারহান। পর পর অভিনয় করছেন নানা পরিচালকের ছবিতে, সম্প্রতি হাতে নিয়েছেন ছোটপর্দার কাজও! কিন্তু, ছবি বানাবার কথা ভুলেও ভাবেননি। নিন্দুকরা বলছেন, এ বার পরিচালক হিসেবে ফিরে আসার জন্য তুরুপের তাস হবে সেই ‘ডন’-ই! কিন্তু, তার সঙ্গে রোমা বদলে যাওয়ার সম্পর্ক কী? রোমাকে সিকোয়েলে জনপ্রিয় করে তুললেন তো প্রিয়ঙ্কাই! তাহলে তাকে বাদ দেওয়া হচ্ছে কেন?katrina1
 
শোনা যাচ্ছে, ফারহান না কি এ বারের ছবির চিত্রনাট্য তৈরি করেছেন আরও জোরদার করে! সেই চিত্রনাট্য এক অন্য চেহারার রোমা দাবি করে। তাই বদলে যাচ্ছে রোমা। সব ঠিক থাকলে ক্যাটরিনাই হবেন সেই নতুন রোমা! নিন্দুকরা কিন্তু বলছেন অন্য কথা। তাদের দাবি, প্রিয়ঙ্কা ইতিমধ্যে ‘কোয়ান্টিকো’ ধারাবাহিকে অভিনয় করছেন রোমার মতোই এক ডাকসাইটে পুলিশের চরিত্রে। তাই পুনরাবৃত্তির অভিযোগ উঠতে পারে, এমনটা ভেবেই না কি ফারহান রোমা বদলাচ্ছেন!
 
সে সব বিতর্ক থাক! আপাতত জানিয়ে রাখা যায় একটাই কথা! শুধু রোমাই নয়, ডনকেও বদলে ফেলার কথা এর আগে বলেছিলেন ফারহান। জানা গিয়েছিল, হৃতিক রোশন হলেও হতে পারেন নতুন ডন! শেষ পর্যন্ত কী হতে পারে, সেটা জানা যাবে ছবির কাজ শুরু হলেই! সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা