,

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০

news-image

নাইজেরিয়ায় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের শহর মাইদুগুরিতে এ হামলার ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। তবে ঘটনাস্থলে থাকা একজনের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, জোড়া বোমা হামলার এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৪২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
 
নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার আঞ্চলিক নিয়ন্ত্রক বিবিসিকে জানান, মাইদুগুরি শহরের মুলাই এলাকায় একটি মসজিদে নামাজ চলাকালীন প্রথমে এক আত্মঘাতী বোমা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর আতঙ্কিত মুসল্লিরা মসজিদ থেকে বের হতে গেলে আরেক হামলাকারী তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।
 
ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারাম প্রায়ই নাইজেরিয়ার এই শহরটিতে হামলা চালায়। তবে দেশটিতে সর্বশেষ এই হামলার ঘটনায় এখনও দায় স্বীকার করেনি কোনো পক্ষ। এর আগে মঙ্গলবার মাইদুগুরিতেই পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় অন্তত চারজন নিহত হয়। এছাড়া গত মাসে এই একই শহরে তিনটি পৃথক বোমা হামলার ঘটনায় নিহত হয় শতাধিক মানুষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা