,

আমেরিকার শ্রেষ্ঠ বিজ্ঞানীর শিরোপা জিতল ১৫ বছরের কিশোরী

news-image

কীভাবে সমুদ্র থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদনে উন্নতি করা সম্ভব? আমেরিকায় এই বিষয়েই একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওই প্রতিযোগিতায় একটি উদ্ভাবনী প্রোটোটাইপ আবিস্কার করে আমেরিকার শ্রেষ্ঠ বিজ্ঞানীর শিরোপা জিতল ১৫ বছরের এক কিশোরী। ওই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে পৌঁছেছিলেন ৫ ভারতীয় বিজ্ঞানী।
হান্না হারবেস্ট নামের ১৫ বছরের ওই কিশোরী আমেরিকার এই প্রতিযোগিতায় টপ ইয়ং সাইনটিস্টের শিরোপা জিতে নেন। প্রতিযোগিতার পুরস্কার মূল্য ছিল ২৫,০০০ মার্কিন ডলার। এই আর্থিক পুরস্কারের সঙ্গেই হান্না জিতে নিয়েছেন কোস্টা রিকায় একটি ট্রিপও। হান্না হারবেস্ট ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। এই প্রতিযোগিতা জিতে হান্না বলেন, উদ্ভাবনী প্রোটোটাইপ আবিস্কার করার ধারণাটা তিনি পেয়েছিলেন তাঁরই এক বন্ধুর কাছ থেকে। তিনি জানান, ওই ৯ বছরের বন্ধুর বাড়ি উত্তর-দক্ষিণ আফ্রিকার ইথিওপিয়া।
ভারত থেকে যারা এই প্রতিযোগিতায় শীর্ষ স্থানে পৌঁছেছিলেন তাঁরা হলেন-রাঘব গণেশ, কৃষ্ণা শেট্টি, সঞ্জনা সাহা, আইরিশ গুপ্তা, অমূল্য গারিমেল্লা। সূত্র: জি নিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা