এটিএম বুথ থেকে নকল বা ছেঁড়া টাকা পেলে করণীয়, ঘর থেকে মাকড়সা তাড়ানোর তিন কৌশল
নকল টাকা এখন হর হামেশাই পাওয়া যাচ্ছে, কখন কোথায় নকল টাকার পাল্লায় পড়তে হয় তা কেউই জানেন না। আজ আমরা জানবো এটিএম বুথ থেকেই যদি আপনি নকল টাকা পান তবে আপনার করনীয় কি হবে। নকল টাকা বা জাল টাকা যদি আপনার হাতে আসে তা দিয়ে কিছুই করার থাকেনা উল্টো না বুঝে লেনদেন করতে গেলে নিজেই বিপদে পড়তে পারেন। ফলে সব সময় সাবধান থাকতে হয় এই বিষয়ে। তবে কোন মানুষ থেকে টাকা নেয়ার ক্ষেত্রে আপনি না হয় বুঝে দেখে নিলেন কিন্তু যদি মেশিন থেকেই আপনাকে নকল টাকা দেয়া হয়? কি করবেন তখন? হ্যাঁ আজ আমরা জানবো যদি এটিএম বুথ থেকে নকল টাকা দেয়া হয় তবে আপনার করনীয় সম্পর্কে।
প্রথমেই এটিএম বুথ থেকে যদি নকল টাকা পান তবে তাৎক্ষণিক এটিএম বুথে থাকা গার্ডকে বিষয়টি অবহিত করুন। এবার গার্ডকে বলে সেখানে থাকা রেজিস্টার্ড বইতে আপনার নকল টাকা পাওয়ার সময় এবং আপনার বিষয় বিস্তারিত লিখে নিন। এবার আলাদা একটি কাগজে গার্ডকে দিয়ে সই নিয়েই আপনি এই বুথে নকল টাকা পেয়েছেন তা নিশ্চিত করুন। এবার পার্শ্ববর্তী থানায় যেয়ে নকল টাকা কোন বুথে পাওয়া গেছে তার বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করুন।
এবার সেখান থেকে সংশ্লিষ্ট ব্যাংকে চলে জান এবং তাদের নকল টাকা দেখিয়ে টাকায় জাল নোট এই সিল লাগিয়ে নিয়ে আলাদা রসিদ বইতে লিখিয়ে নিন। এবার ব্যাংক আপনার সব কিছু দেখে আপনাকে নকল টাকার বিপরীতে একটি আসল টাকার নোট দিবে। আপনার সাবধানতা এবং সচেতনতাই পারে নকল টাকা থেকে আপনাকে এবং অন্যকে নিরাপদে রাখতে।
– See more at: http://www.kalerkantho.com/online/miscellaneous/2015/10/14/278956#sthash.2wfHYmQ9.dpuf
ঘর থেকে মাকড়সা তাড়ানোর তিন কৌশল
মাকড়সা! বাথরুম থেকে রান্নাঘর সর্বত্র এই কীট হেটে বেরায় বীরদর্পে৷ অনেকে এদের দেখে ভয়েই অজ্ঞান অনেকে ঘেন্নায় কাছে গিয়ে তড়াতে ব্যর্থ৷ ঘরে ঘরে এই দৃশ্য খুবই সাধারণ৷ এই কীটের হাত থেকে রক্ষা করতে যতোই ঝাড়ু দিন না কেন এরা ঠিক উপস্থিত হবে আপনার বাড়িতে আর জাল ছড়াবে আপনার প্রিয় দেওয়ালে৷ এর বিষও মারাত্মক৷ যা আপনার পরিবারকে অসুস্থ করতে পারে৷ তাহলে উপায় কি? আপনার ঘর থেকে এদের চিরতরে বিদায় দিতে কিছু সহজ উপায় অবলম্বন করুন৷

পুদিনা পাতা
মাকড়সা পুদিনা পাতার গন্ধ সহ্য করতে পারে না৷ তাই ঘর থেকে মাকড়সা দূর করতে কিছু পুদিনা পাতা জলে দিয়ে ফুটিয়ে ঠাণ্ডা করে নিন৷ তারপরে সেটি স্প্রে বোতলে ভরে ঘরের যে সব জায়গায় মাকড়সার জাল রয়েছে সেখানে স্প্রে করুন। পুদিনা পাতার বদলে পুদিনা পাতার তেলও ব্যবহার করতে পারেন। পুদিনার তেল সামান্য জলের সঙ্গে মিশিয়েও স্প্রে করতে করতে পারেন।
হোয়াইট ভিনিগার
ঘর থেকে মাকড়সার তাড়াতে ব্যবহার করতে পারেন হোয়াইট ভিনিগার। মাকড়সা তাড়াতে পুদিনা পাতার থেকেও ভিনেগার বেশী কার্যকরী। ভিনিগারের সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে মাকড়সার জালে স্প্রে করে দিন। মাকড়সা ঘেঁসবে না আপনার বাড়িতে
লেবু
লেবুর ভিটামিন সি মাকড়সা তাড়াতে খুব দারুণ কাজ করে। ঘরের যে জায়গাগুলোতে মাকড়সার আনাগোনা বেশি সেখানে লেবুর রস ঘষে দিন যেমন- জানালায়, বুক শেলফ, রান্না ঘরের তাকে বাথরুমের স্ল্যাভে। তাছাড়া কয়েকটি লেবু নিয়ে তা থেকে রস বের করে মাকড়সার জাল হতে পারে এমন জায়গাগুলোতে স্প্রে করতে পারেন।

– See more at: http://www.kalerkantho.com/online/miscellaneous/2015/10/14/278967#sthash.CLGZdkfX.dpuf