,

আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌণে ১টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাছির মিয়া (২৫) আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের অলেস মিয়ার ছেলে।
আশুগঞ্জ রেল স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বাছির মিয়া ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন চড়ে আশুগঞ্জে আসছিলেন। ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে আসামাত্র বাছির চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, নিহতের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা