,

শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে : বার্নিকাট

news-image

মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশ তৈরি পোশাক খাতে গত আড়াই বছরে বেশ সক্ষমতা অর্জন করেছে। বিশেষত, শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। আবার অনেক কাজ বাকি রয়েছে। এখানে দেখতে এসেছি, বাংলাদেশের শ্রমিকরা ও তাদের শিশুরা কীভাবে জীবন যাপন করছে। আমার দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় দেখতে পাচ্ছে যে, শ্রমিকরা তাদের অধিকার পাচ্ছে ও একত্রিত হতে পারছে।
 
আজ শুক্রবার সকালে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ইস্ট ওয়েস্ট শিল্পপার্ক লিমিটেড এ শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রদূত এ সময় আরও বলেন, 'বৈশ্বিক ক্রেতারাও জানে যে, কীভাবে একজন শ্রমিক কাজ করছে। এ প্রচেষ্টা তখনই সফল হবে, যখন মালিক ও শ্রমিকরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। পরিবর্তন কখনোই সহজ নয়।'
নাসরিন রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট শিল্পপার্কের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিজিএমইএ'র সহসভাপতি মাহমুদ হাসান খান বাবু, তানভির জেট রশিদ, রুমানা রশিদ ও আওলাদ হোসেন। অনুষ্ঠানে এ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মকর্তাদের যে সন্তানরা নার্সারি থেকে কলেজ পর্যন্ত অধ্যয়ন করছে তাদের মধ্যে থেকে ১১৩ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত