,

কসবায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৮ব্যক্তির ২ বছর করে কারাদন্ড

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের আড়াইবাড়ী গ্রামে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে মাদকের আসর থেকে আট ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রাতেই তাদের প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন প্রথম শ্রেণীর নির্বাহী হাকিম ও কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম। 
কারাদন্ডপ্রাপ্তরা হলেন; কসবা পৌর শহরের আড়াইবাড়ী গ্রামের গোলাম হাক্কানীর ছেলে রিমন মিয়া (৩৫), ফরিদ আহাম্মদের ছেলে নাজমুল (৩০), বিশারাবাড়ী গ্রামের ছেলু মিয়ার ছেলে বশির মিয়া (৩২), শাহজাহান মিয়ার ছেলে মোমেন মিয়া (৩২), কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের সামসু মিয়ার ছেলে মহিউদ্দিন (৩৫), আবুল খায়েরের ছেলে ইমন মিয়া (২৮), খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে সোহরাব হোসেন (২৯), গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে সজিব আহাম্মদ (২৯)। তাদেরকে গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠিয়েছেন পুলিশ। 
ভ্রাম্যমান আদালত, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে; কসবা পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামের রিমন মিয়ার বাড়িতে নারীসহ মাদক ও  জুয়া আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে মাদকের আসর থেকে আট ব্যক্তিকে আটক করে কসবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। 
কসবা থানা অফিসার ইন চার্জ মুহাম্মদ মহিউদ্দিন বলেন; বাড়িটিতে নারীসহ মাদক ও  জুয়ার আসর বসার অভিযোগের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে মাদকের আসর থেকে আট ব্যক্তিকে আটক করা হয়েছে। ভ্রাম্যমান আদালত তাদেরকে দুই বছর করে কারাদন্ড দিলে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে। 
কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন; আটক ব্যক্তিরা আদালতের কাছে মাদক সেবনের দায় স্বীকার করায় তাদের প্রত্যেককে মাদক নিয়ন্ত্রণ আইনে দুই বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। 


 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা