,

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী কোচ উল্টে আহত-৪০

news-image

মাহবুব খান বাবুল : ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে যাত্রীবাহী একটি কোচ উল্টে ৪০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে পশ্চিম কুট্রাপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল ১১টার দিকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া গামী রয়েল পরিবহনের যাত্রীবাহী একটি কোচ মহাসড়কের পশ্চিম কুট্রাপাড়া এলাকায় আসার পর নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে কোচের সামনের গ্লাস সহ জানালার গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায়। যাত্রীদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন মিলে আহত যাত্রীদের কোচ থেকে টেনে বের করে হাসপাতালে প্রেরন করেন।

জেলা সদর হাসপাতালে ভর্তিকৃতরা হলো-মো. অলিউল্লাহ (৩০), জহিরুল ইসলাম (৩৩), ইউসুফ আলী (৭৬), ইকবাল হোসেন (২৭), গিয়াস উদ্দিন (৫০), মোজাম্মেল হক (৪২), হুমায়ূন কবির (৩৩), আনিছ উদ্দিন (৪০), মো. নিজাম (৩৫), মো. বিল্লাল হোসেন (৫৫), হাবিবুল হক (৬০) লক্ষন দাস (৫০),জুলেখা বেগম (৬০)আবদুর রশিদ (৩৫)ও মো. সাব্বির (২০)। গুরুতর আহত যাত্রী বাবুল মিয়া (৫০) ও রোকেয়া বেগম (৪৫) কে ঢাকায় পাঠানো হয়েছে।

বিশ্বরোড হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. শফিকুর রহমান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনায় কবলিত কোচটি পুলিশ হেফাজতে রয়েছে। 

 

 

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু