বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকে ছাড়িয়ে নুসরাত ফারিয়া, যুক্তরাষ্ট্রেও সমান জনপ্রিয়, জানতেন না প্রিয়াঙ্কা

news-image

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অভিনেত্রী নুসরাত ফারিয়ার ফলোয়ারের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। এই মাইলফলক দেশের অভিনয় জগতের আর কোনো তারকার নেই। বিষয়টি নিয়ে তাই বেশ উচ্ছ্বাসিত নুসরাত ফারিয়া। সম্প্রতি নুসরাত ফারিয়া অভিনীত ‘আশিকী’ ছবিটি মুক্তি পেয়েছে। এছাড়া বলিউডের একটি ছবিতে অভিনয়ের ঘোষণা দিয়েছেন তিনি। নুসরাত ফারিয়া বলেন, অনেক ভালো লাগছে। ২০ লাখ ভক্ত আমাকে অনুসরণ করছে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। ভিনয় জগতের তারকাদের মধ্যে আমার এতো বেশি ভক্তের সংখ্যা হওয়ায় আমি সত্যি খুব আনন্দিত।  আমি আজীবন দর্শকদের এই ভালোবাসায় সিক্ত হতে চাই।

 

যুক্তরাষ্ট্রেও সমান জনপ্রিয়, জানতেন না প্রিয়াঙ্কা

 
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি যে দিকেই যান, সে দিকেই তার পিছু পিছু ছুটে আসে তার খ্যাতি। চলচ্চিত্র, গান, ফ্যাশন এমনকি টিভি সিরিজ সব ক্ষেত্রেই তিনি দেখিয়েছেন তার দক্ষতা। সম্প্রতি হলিউডের একটি টিভি একটি সিরিজে ‘কোয়ান্টিকো’র জন্য মনোনয়ন পেয়েছেন প্রিয়াঙ্কা। 
1444925728নতুন টিভি সিরিজের প্রিয় অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। অপরাধ বিষয়ক ড্রামা সিরিজ ‘কোয়ান্টিকো’-তে পালিয়ে এফবিআই গোয়েন্দা অ্যালেক্স প্যারিসের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। হলিউডে এই প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী এমন সম্মানে ভূষিত হল। আর এ বিষয়ে টুইট করে প্রিয়াঙ্কা তার ভক্তদের জানান, ‘এটা খুবই সম্মানজনক বিষয় আমার জন্য। হলিউডে এটাই আমার প্রথম বছর, আর প্রথম বছরেই এমন অ্যাওয়ার্ডে ভূষিত হবো বুঝতে পারিনি। এ জন্য আমি পিপলস চয়েসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি সত্যি খুবই খুশি এই সম্মানজনক অ্যাওয়ার্ডে ভূষিত হয়ে। হলিউডের অ্যাওয়ার্ডগুলোর মধ্যে পিপলস চয়েস হল একমাত্র অ্যাওয়ার্ড, যা সম্পূর্ণ জনগণের ভোটের ওপর ভিত্তি করে দেওয়া হয়। সেক্ষেত্রে আমি হলিউডের দর্শকদের কাছে কৃতজ্ঞ। আর হলিউডের এতো জনপ্রিয় অভিনয়শিল্পী থাকতে আমি এই অ্যাওয়ার্ডটি পাবো সেটা বিশ্বাসই করতে পারিনি। আমাকে হলিউড দর্শকরা এতোটা পছন্দ করে জানতাম না।’

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে