শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে পোশাক কারখানার মেডিক্যাল সেন্টারে আগুন, কুমিল্লায় অগ্নিকাণ্ডে ১৮টি দোকান ভস্মিভূত

news-image

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার মেডিকেল সেন্টারে আগুন লাগে। শুক্রবার সকালের এই ঘটনায় টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৭টার দিকে বাস্তুহারা এলাকার প্যানেশিয়া রেকিড সিজন ড্রেসেস লিমিটেডের মেডিকেল সেন্টারে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, আগুনে ওই মেডিক্যাল সেন্টারে থাকা ফেব্রিক্স পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

 

কুমিল্লায় অগ্নিকাণ্ডে ১৮টি দোকান ভস্মিভূত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অগ্নিকাণ্ডে ১৮টি দোকান ভস্মিভূত হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাগমারা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা সদর ও লাকসাম ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।comilla
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রেজাউল করিম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৭ মিনিটে উপজেলার বাগমারা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ১৮টি দোকান ভস্মিভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পৃথক তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বাজারের অন্যান্য মার্কেটে আগুন ছড়িয়ে পড়ার আগেই আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ে ৫০ লাখ টাকার বেশি মালামাল উদ্ধার করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।  
অগ্নিকান্ডে ভস্মিভূত দোকানগুলো হচ্ছে- ওসমান মেডিকেল হল, মারিয়া সুজ, মফিজ ভ্যারাইটিজ ষ্টোর, সোহাগ ক্লথ ষ্টোর, মজুমদার ট্রেডার্স, হান্নান পোল্টিফিড, মনতু ক্লথ ষ্টোর, সাইফুল ক্লথ ষ্টোর, সুধির বাবু ক্লথ ষ্টোর, রহমান ক্লথ ষ্টোর, আরমানের মোবাইল দোকান, রবিউল ক্লথ ষ্টোর, আলেক ক্লথ ষ্টোর, বিল্লালের মোবাইল দোকান, আব্দুল মালেকের গোডাউন, আবু তাহেরের গোডাউন, ফেন্ডস কালেকশন ও বিসমিল্লাহ ষ্টোর।