,

যে কারণে কন্যাকে হত্যা করল পিতা

news-image

 

পিতাকে ভালবাসে না- এ কথা বলার কারণে এক কন্যাকে প্রহার করে হত্যা করেছে সৌদি আরবের এক পিতা। ওই বালিকার নাম ইয়ারা। তার বয়স সাত বছর। এ খবর দিয়ে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, ইয়ারাকে সারা শরীরে প্রহার করার পর তার পিতা বেডরুমে তালাবদ্ধ করে রাখে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেযার পথে সে মারা যায়। সম্প্রতি তার পিতামাতার বিবাহ বিচ্ছেদ হয়। এ জন্য তার পিতা নিজের সঙ্গে রাখতে চান ইয়ারাকে। এতে সে রাজি ছিল না। পরিষ্কার জানিয়ে দেয় যে, সে তার পিতাকে ভালবাসে না। ইয়ারার মা প্রসিকিউটরদের কাছে দেয়া বক্তব্যে বলেছেন, তার পিতার সঙ্গে যেতে রাজি ছিল না ইয়ারা। এ অবস্থায় তার পিতা এয়ার কন্ডিশনে ব্যবহার করা হয় এমন একটি পাইপ দিয়েতাকে প্রহার করে। ইয়ারাকে মাথায় প্রচ- জোরে আঘাত করা হয়। ভীষণ মেরে তাকে একটি কক্ষে আটকে রাখে। কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়ে ইয়ারা। ঘরের ভিতর আটকে রেখে সে জানায় যে, ইয়ারার অবস্থা সঙ্কটজনক। এ কথা বলেই সে তাকে নিয়ে যায় হাসপাতালে। কিন্তু তার সে চেষ্টা নিষ্ফল হয়েছে। হাসপাতালে নেয়ার পথেই মারা যায় ইয়ারা নামের ফুটফুটে শিশুটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের