,

রিভিউ শুনানির আবেদন

news-image

মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান  মোহাম্মদ মুজাহিদের দায়ের করা আবেদনের শুনানির দিন ধার্য্যের জন্য আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল এ আবেদন দায়ের করা হয়। পরে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, দু’টি আবেদন জমা দেয়া হয়েছে। ২০শে অক্টোবর আবেদন দু’টি চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হবে। গত ৩০শে সেপ্টেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে এ রায়ের অনুলিপি পেয়ে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে। এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছিল গত ১৬ই জুন। বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। একই বেঞ্চ গত ২৯শে জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সামপ্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ই জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল দায়ের করলে আপিলেও তার মৃত্যুদণ্ড বহাল থাকে। অন্যদিকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনাল রায় দিয়েছিল ২০১৩ সালের ১লা অক্টোবর। প্রসিকিউশনের আনা ২৩টি অভিযোগের মধ্যে নয়টিতে তিনি ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হন। এরমধ্যে চারটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ