বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আরো বাংলাদেশি জনশক্তি রিক্রুট করতে কাতারের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

news-image

রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ থেকে আরো বেশী জনশক্তি নেয়ার জন্য আজ কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে আরবীয় এই দেশটির বিপুলসংখ্যক দক্ষ জনশক্তির প্রয়োজন রয়েছে। কাতারের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন আবদুল আজিজ মোহাম্মদ আল-মানা ঢাকায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারী জয়নাল আবেদিন বাসসকে এ কথা জানান। রাষ্ট্রপতি বলেন, ‘অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বাংলাদেশে বহু দক্ষ জনশক্তি রয়েছে। বিশ্বকাপ ফুটবলের প্রাক্কালে বিপুল উন্নয়ন কাজের জন্য কাতার বাংলাদেশ থেকে তাদের প্রয়োজনীয় জনশক্তি নিতে পারে।’
আবদুল হামিদ বলেন, কাতারের প্রায় আড়াই লাখ বাংলাদেশী কাজ করছে এবং বাংলাদেশ ও কাতার উভয় দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাংলাদেশ কাতার থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। রাষ্ট্রপতি সুবিধামত সময়ে কাতারের আমীরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণ তাঁকে স্বাগত জানাতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। ভ্রাতৃপ্রতিম দুটি মুসলিম দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশা করেন।


আবদুল্লাহ বিন আবদুল আজিজ মোহাম্মদ আল-মানা বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাতার তার সহযোগিতা অব্যাহত রাখবে। বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির ব্যাপারে রাষ্ট্রদূত বলেন, আরো বাংলাদেশী শ্রমিক যাতে সেখানে যেতে পারে সেজন্য তিনি তার সর্বোচ্চ চেষ্টা চালাবেন। বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক সম্পর্ক গতিশীল করতে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান