,

ঢাবির প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য গ্রেপ্তার

news-image

রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- জাহিদ হাসান ও এজেডএম মোসাদ্দেকুল ইসলাম। অভিযানের সময় তাদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, এসএমএস কনটেন্টসহ কল ডিটেইল রেকর্ডস প্রিন্ট ও ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। ডিবির ডিসি (উত্তর) শেখ নাজমুল আলম জানান, তারা ৩০ অক্টোবর ও ৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে নগদ টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের কাছে বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। 

ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ : চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর অনুষদটিতে ১১৭০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৩ হাজার ২৩৪ জন। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খ ইউনিটের পরীক্ষার ন্যায় আগামীকালের পরীক্ষাতেও ভ্রাম্যমাণ আদালত থাকবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা