,

রানআউট’ বড়দের ছবি?

news-image

রানআউট’ কী বড়দের ছবি? গত কয়েক দিন যাবৎ এ কথাটি শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। অনেকেই বলছেন, ‘রানআউট’ নাকি প্রাপ্তবয়স্কদের ছবি! আবার কেউ বলছেন, এ ছবির প্রতি দর্শকদের আগ্রহ তৈরির জন্যই এমন কথা বলা হচ্ছে। এ বিষয়ে ছবির পরিচালক তন্ময় তানসেন জানিয়েছেন, ‘এটা কিন্তু বড়দের ছবি। এখানে সমাজের অবক্ষয় ও যৌনতাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই বুঝতে পারবেন।’ 

রানআউট ছবির দৃশ্যদর্শকের আগ্রহ বাড়ানোর জন্যই এ পদক্ষেপ নিয়েছেন পরিচালক ও প্রযোজক? এমন প্রশ্নে তন্ময় তানসেন বলেন, ‘বিষয়টাকে আমি তেমনভাবে দেখছি না। আর এটা কোনো প্রচারণার কৌশলও না। আমার ছবির গল্প এখানে গুরুত্বপূর্ণ।’ 

১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রানআউট’ ছবিটি। তন্ময় তানসেনের এটি দ্বিতীয় চলচ্চিত্র। এ ছবিতে অভিনয় করেছেন সজল, মৌসুমী নাগ, ওমর সানি, তারিক আনাম খান প্রমুখ। ‘রানআউট’ ছবির একটি আইটেম গানে অভিনয় করেছেন নায়লা নাঈম।

এদিকে, প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত দেশের ৬৭টি প্রেক্ষাগৃহে ‘রানআউট’ মুক্তি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা