,

অনশন ভাঙলেন মেডিকেলে ভর্তি-ইচ্ছুকেরা

news-image

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু করা আমরণ অনশন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভেঙেছেন আন্দোলনকারীরা। প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে গণতদন্ত কমিটি গঠন এবং এ মাসেই তদন্ত প্রতিবেদন প্রকাশ হবে—বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদের এমন আশ্বাসে আন্দোলনকারীরা অনশন ভেঙেছেন। সৈয়দ আবুল মকসুদ ও আনু মুহাম্মদ আন্দোলনকারীদের জুস খাইয়ে অনশন ভাঙান।

প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে আবারও পরীক্ষা নেওয়ার দাবিতে গতকাল বুধবার বেলা ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অনশনে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ছাড়াও তাঁদের অভিভাবকেরা, বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। আজও আন্দোলনকারী শিক্ষার্থীদের আমরণ অনশন চলছিল। অনশন চলাকালীন সন্ধ্যা সাড়ে ছয়টার একটু আগে শহীদ মিনারে উপস্থিত হয়ে বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ আন্দোলনকারীদের অনশন ভাঙার আহ্বান জানান। এ সময় অনশন ভাঙার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে গণতদন্ত কমিটি গঠন করা হবে, কমিটির সদস্যেদের নাম ১৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে এবং এ মাসের মধ্যেই তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে। এ আশ্বাসের পর আন্দোলনকারী ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ৬টা ৩২ মিনিটে ফলের জুস খাইয়ে অনশন ভাঙান সৈয়দ আবুল মকসুদ ও আনু মুহাম্মদ।

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পরদিন থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে ওই পরীক্ষা বাতিল ও নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন করছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। এই দাবিতে তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। একাধিকবার তাঁদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই দিন শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিদিন অবস্থান কর্মসূচি পালন করেছেন। সমাবেশ করেছেন। পরীক্ষা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছেন তাঁরা। পরীক্ষা বাতিল চেয়ে তাঁরা রিট আবেদন করেছিলেন। কিন্তু আদালত তা খারিজ করে দেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা