,

ইসলামী ব্যাংক কসবা শাখার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

news-image

কসবা প্রতিনিধি : ব্রা‏‏হ্মণবাড়িয়া জেলার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কসবা শাখার উদ্যোগে ১৫ অক্টোবর বৃহস্পতিবার হাবিবুল ইসলাম মেমোরিয়েল হাই স্কুলে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। 
ইসলামী ব্যাংক কসবা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এন্ড হেড অব ব্রাঞ্চ মুহাম্মদ এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কসবা মুসলেমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি তবিবুর রহমান জীবন। বিশেষ অতিথি ছিলেন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরসার সহকারি অধ্যাপক ও বিশিষ্ট সাংবাদিক শেখ মোহাম্মদ কামাল উদ্দিন।
চিকিৎসা সেবা প্রদান করেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ ইসহাক বাবু। এতে ১৫০ জন দরিদ্র অসহায় রুগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের প্রজেক্ট অফিসার মো. আবুল কালাম।

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা